Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গের আকাশে আপাতত স্বস্তির কোনও (Rain Forecast) ইঙ্গিত নেই। আগামী কয়েকদিনও একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী এমনকি অতি ভারী বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা (Rain Forecast)
আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর-পশ্চিম (Rain Forecast) বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী দু’দিন সেটি ওই অঞ্চলে সক্রিয় থাকার পর ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। আগামী ১২ আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে (Rain Forecast)
নতুন এই ঘূর্ণাবর্তের প্রভাবে ১৪ আগস্টের আশপাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। আবহাওয়া দফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
আরও পড়ুন: Criminal Arrest: কুলতলিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কুখ্যাত অপরাধী সাকাত আলি
ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির জেরে জল জমার সমস্যা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে না বেরোনোর পাশাপাশি নিয়মিত আবহাওয়ার আপডেট দেখার পরামর্শ দিয়েছে প্রশাসন।


