Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) ঘিরে নতুন করে রাজনীতি! এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া প্রায় ২৭ লক্ষ ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির দাবিতে, শুক্রবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ঋতব্রত-তৃণমূলের (Ritabrata-TMC) ১০ জন বিধায়কের প্রতিনিধি দল আজই নবান্নে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ (SIR)
সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) পাশাপাশি এই প্রতিনিধি দলে থাকছেন মুখ্যসচেতক আখরুজ্জামান, অরূপ রায় ও সন্দীপন সাহা-সহ ১০ তৃণমূল বিধায়ক। রাজ্যের বিবেচনাধীন ভোটারদের আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করবেন তাঁরা।
আরও পড়ুন: Criminal Arrest: কুলতলিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কুখ্যাত অপরাধী সাকাত আলি
উল্লেখ্য, রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধনে (SIR) বাদ পড়েছিল প্রায় ৯০ লক্ষেরও বেশি নাম। এর মধ্যে ভোটার তালিকায় পুনরায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য ফের আবেদন জানান ২৭ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল বিশেষ ট্রাইবুনালের ওপর। নির্দেশ ছিল রাজ্যজুড়ে ২০টি জেলাভিত্তিক ট্রাইবুনাল গঠন করার।
এক ট্রাইবুনালেই আটকে শুনানি!
কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ বিপরীত। অভিযোগ উঠেছে, জেলায় জেলায় নির্দিষ্ট ট্রাইবুনাল গঠিতই হয়নি (SIR)। যার ফলে সমগ্র রাজ্যের ২৭ লক্ষ আবেদনের একমাত্র শুনানি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কলকাতার জোকা ট্রাইবুনাল! সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল, রাজ্যের দূরদূরান্ত অঞ্চল থেকে সাধারণ মানুষকে জোকায় এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রবীণ নাগরিক ও আমজনতা।
আরও পড়ুন:MLA Dilip Ghosh: কারোর জন্য কোনও দরজা খোলা হয়নি: দিলীপ ঘোষ
বিরোধীদের দাবি, সাধারণ মানুষের এই অহেতুক হয়রানি বন্ধ করতে এবং শুনানির গতি বাড়াতে অতি দ্রুত বাকি জেলাগুলোতেও (SIR) ট্রাইবুনাল চালু করতে হবে। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বিহিত চাওয়াই ঋতব্রত শিবিরের (Ritabrata-TMC) মূল লক্ষ্য। এখন দেখার, বিরোধী নেতৃত্বের এই পদক্ষেপের পর নবান্ন তথা প্রশাসনের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়।


