Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে টেস্ট সিরিজে ব্যস্ত থাকা সত্ত্বেও মাঝরাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে সাহায্য চেয়ে এক্স হ্যান্ডেলে পরপর দুটি দীর্ঘ পোস্ট করেছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। জন্মসূত্রে উত্তরাখণ্ডের বাসিন্দা হলেও ক্রিকেট জীবনের বেশিরভাগ সময় দিল্লিতে কাটানো এই ক্রিকেটার এবার নিজের রাজ্যে ফিরে স্থায়ীভাবে বসবাস করতে চান। কিন্তু দীর্ঘ চেষ্টা সত্ত্বেও সেখানে পছন্দসই জমি না পাওয়ায় শেষমেশ সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে বাধ্য হয়েছেন তিনি।
তিন বছরের ব্যর্থতা (Rishabh Pant)
রাত তখন প্রায় পৌনে একটা। প্রথম পোস্টে পন্থ লেখেন যে তিনি দিল্লি ছেড়ে উত্তরাখণ্ডে ফিরতে চান, কিন্তু থাকার মতো সুবিধাজনক ও বড় জমি খুঁজে পাচ্ছেন না। তিনি উত্তরাখণ্ডকে ভালোবেসে পাহাড়ি মানুষদের পাশে দাঁড়াতে চান এবং নিজের গ্রামে বাড়ি করতে চান। গত আর্থিক বর্ষে ২৪ কোটি টাকা কর দিয়ে উত্তরাখণ্ডের সর্বোচ্চ করদাতা হওয়া পন্থ পোস্টে উল্লেখ করেন যে, বর্তমান সময়ে জমি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিষয়টি তাঁর কাছে একটি দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, রাজ্যের হয়ে প্রচার করা সত্ত্বেও তাঁর প্রাপ্য জমি তিনি পাচ্ছেন না। গত তিন বছর ধরে তিনি চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন।
জমি কেনার আবেদন (Rishabh Pant)
প্রথম পোস্টের প্রায় দশ মিনিট পর পন্থ আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই সাহায্য বা উপহার পেলে তিনি অত্যন্ত খুশি হবেন, তবে তিনি বিনামূল্যে নয়, সম্পূর্ণ নির্ধারিত মূল্য দিয়েই সেই জমি কিনে নিতে চান। শেষ পর্যন্ত নিজের রাজ্যে নিজের বাড়ি বানানোর আকুল আবেদন জানান তিনি।
আরও পড়ুন: JFC Withdraw: জামশেদপুরের পথেই হাঁটতে চলেছে আরও এক ক্লাব!
সমালোচনার মুখে তারকা (Rishabh Pant)
পন্থের (Rishabh Pant) এই মাঝরাতের আকস্মিক পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এই মুহূর্তে যখন ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলছে, তখন রাত একটা নাগাদ এমন পোস্ট এবং তার মধ্যে বানান ভুলের বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। ট্রোলের শিকার হয়ে নেটিজেনদের একাংশের কটূক্তি, উনি কি মাতাল, এমন প্রশ্নও তুলতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।



