Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হকি বিশ্বকাপে (Srijesh Hockey) পুরুষ ও মহিলা দুই বিভাগেই ব্যর্থতার মুখ দেখল ভারত। সোমবার আমস্তেলভিনে পুল-ই’র দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে পুরুষ দল সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। এর আগে প্রতিযোগিতার শুরুতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় মহিলা দলও। দলের এই হতাশাজনক পারফরম্যান্সের পর হকি প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন দেশের প্রাক্তন গোলরক্ষক তথা জোড়া অলিম্পিক্স পদকজয়ী পিআর শ্রীজেশ।
ম্যানেজমেন্টের ব্যর্থতা (Srijesh Hockey)
সোশাল মিডিয়ায় দেওয়া একটি দীর্ঘ পোস্টে দলের সামগ্রিক ব্যবস্থাপনা ও প্রস্তুতির কঠোর সমালোচনা করেছেন শ্রীজেশ। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের মতো মঞ্চের আগে কীভাবে মহিলা দলের কোচ ছুটিতে যেতে পারেন? শ্রীজেশের মতে, চূড়ান্ত প্রস্তুতি পর্বে কোচ ছুটি কাটালে দলের কাছে সেরা পারফরম্যান্স আশা করা যায় না। যদিও তিনি মহিলা দলের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন, তবে এই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার কে নেবে, সেই প্রশ্নও বড় করে তুলেছেন তিনি।
লার্নিং প্রসেস‘ তত্ত্বকে কড়া কটাক্ষ (Srijesh Hockey)
পুরুষ দলের পারফরম্যান্স নিয়ে ম্যানেজমেন্টের অবস্থানকে বিদ্রূপ করেছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ বিজয়ী এই প্রাক্তন তারকা। তাঁর অভিযোগ, শীর্ষস্থানীয় দলগুলোর বিরুদ্ধে হারলেই তাকে ‘লার্নিং প্রসেস’ বা শিক্ষণ প্রক্রিয়া বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। অথচ এশিয়ান দলগুলোর বিরুদ্ধে জিতলেই তাকে ‘দুর্ধর্ষ জয়’ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। শ্রীজেশের দ্ব্যর্থহীন মন্তব্য, বিশ্বকাপ কোনও রিহার্সালের জায়গা নয়, এটি বিশ্বযুদ্ধের মঞ্চ।
জয় নাকি কেবল ভালো হকি খেলা (Srijesh Hockey)
শ্রীজেশের সোজা সাপ্টা প্রশ্ন, ভারতীয় দল কি কেবল ভালো হকি খেলার জন্য তৈরি হচ্ছে, নাকি বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার জন্য? ভুলত্রুটিগুলোকে আগামী টুর্নামেন্ট বা ভালো পারফরম্যান্সের আড়ালে লুকিয়ে রাখা বন্ধ করার ডাক দিয়েছেন তিনি। তাঁর আক্ষেপ, পুরুষ দল র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ওয়েলস ও পাকিস্তানক হারালেও নেদারল্যান্ডস (১-৩) ও আর্জেন্তিনার (৩-৫) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারেনি।
আরও পড়ুন: Mohun Bagan: ১১ বছর পর ভারতীয় ফুটবলে কামব্যাক মোহনবাগান কোচের
মহিলা দলের লড়াই বনাম পুরুষদের বিদায় (Srijesh Hockey)
এবারের বিশ্বকাপে (Srijesh Hockey) পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। পুরুষ দল যেখানে পুল পর্বে ইংল্যান্ডের কাছে (২-৪) হেরে এবং পরবর্তীতে নকআউট পর্বে এসে বিদায় নিয়েছে, সেখানে মহিলা দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬-১ গোলে ঐতিহাসিক জয় পেয়েছিল। চিন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের ড্র করার সুবাদে লড়াই প্রশংসিত হলেও সামগ্রিক পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে।



