Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চায়েত দপ্তরে দুর্নীতির পরিমাণ কয়েকশ কোটি নয়, হাজার কোটিও ছাড়িয়ে যেতে পারে (Dilip Ghosh)। শনিবার বিকেলে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের একটি বৈঠকে যোগ দিতে এসে ঠিক এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। একশো দিনের কাজ ছাড়াও এদিন আবাস যোজনার দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি।

তিনি বলেন (Dilip Ghosh)
রাজ্যে প্রায় সাড়ে ১২ হাজার এমন মানুষ আবাসের বাড়ি পেয়েছেন, যাঁরা পাওয়ার যোগ্যই নন। সম্পূর্ণ অবৈধভাবে তাঁরা বাড়ির টাকা পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার জন ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও নোটিশ করা হয়েছে। সেইসঙ্গেই তিনি বলেন, এসআইআরে নাম বাদ যাওয়া ৫৭ হাজার উপভোক্তাও আবাসের বাড়ির টাকা পেয়েছেন।
দুর্নীতির বাক্স (Dilip Ghosh)
পঞ্চায়েত দপ্তরের দুর্নীতির বাক্স খুললে, অনেক সময় চলে যাবে বলে এদিন জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তাই আপাতত সমস্ত পঞ্চায়েত কার্যালয়গুলি সচল করাই তাঁদের প্রধান উদ্দেশ্য। এদিন জানালেন খড়্গপুর সদরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপবাবু। রাজ্যের ৩৫০টি পঞ্চায়েতে স্পেশাল অডিট চলছে বলেও জানিয়েছেন তিনি।

উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে (Dilip Ghosh)
দুর্নীতি খুঁজে পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের এই দাপুটে মন্ত্রী। খড়্গপুর ও মেদিনীপুরের বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে এদিন তিনি বৈঠক করেন বিদ্যাসাগর শিল্পতালুকে। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ প্রশাসনের অন্য আধিকারিকরা।
আরও পড়ুন: Anubhav Anushkaa Engaged: বিয়ের সানাই বাজল বলে! বাগদান সারলেন অনুভব-অনুষ্কা
সম্পাদক চন্দন বসু
ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক চন্দন বসু, সহ-সভাপতি অভিষেক যাদব প্রমুখ। মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘জেলায় শিল্পের সমস্যা ও সম্ভাবনার কথা ওঁদের মুখ থেকেই শুনেছি। আমরা সেইভাবেই এগোব। দূষণ নিয়েও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।’



