Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: সকাল ১১ টায় ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ সিআইডির । আজ ডেবরা থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় তলব (Abhishek Banerjee)। সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় অভিযোগ হয়, চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নেয়। টাকা দিয়ে চাকরি না প্রতারণার শিকার হওয়া চাকরিপ্রার্থীরা ডেবরা থানায় অভিযোগ জানান। সেই মামলার তদন্ত সিআইডির হাতে। যদিও, এই মামলাতেও রক্ষাকবজ রয়েছে সুমিত রায়ের।
সমস্যার সমাধান হোক (Abhishek Banerjee)
শালবনীতে জমিয়ে দুর্নীতির মামলায় পরপর দুদিন জিজ্ঞাসাবাদের পর এবার তৃতীয় দিনে ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় সিবিআই তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ভবানী ভবনে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা । নির্ধারিত সময়সূচি মেনে সোমবার সকাল ১১টা নাগাদ সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে হাজির দেন তিনি। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার একটি অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
আরও পড়ুন: Bengali Film: মাটির ঘোড়ায় কি সত্যিই প্রাণ দিতে পারবে বিশু? আসছে কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর নতুন ছবি!
অভিযোগ (Abhishek Banerjee)
সরকারি ও অন্যান্য সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সুমিত রায়। টাকা দেওয়া সত্ত্বেও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত প্রতারিত চাকরিপ্রার্থীরা ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় সিআইডি।

আরও পড়ুন: Bus Accident: বিজেপির কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ বাস-লরি সংঘর্ষ
জিজ্ঞাসাবাদ করছেন
সুমিত রায় আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সূত্রের খবর, এই মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে রক্ষাকবচ রয়েছে, যার ফলে সিআইডি এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা গ্রেফতারির মতো পদক্ষেপ করতে পারবে না (Abhishek Banerjee)। গোয়েন্দা সূত্রের খবর, প্রতারণার টাকা কোথায় গেল, কাদের মাধ্যমে এই লেনদেন হয়েছিল এবং এতে আর কারা জড়িত রয়েছেন—সে বিষয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির গোয়েন্দারা।
সুমিত রায়ের CID হাজিরায় মূলত কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে—
- সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়ের যোগাযোগ ও সম্পর্কের ধরন।
- চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার ঘটনায় সুমিতের সরাসরি বা পরোক্ষ ভূমিকা ছিল কি না।
- চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় সুমিত রায়ের নাম কেন ব্যবহার করা হয়েছিল।
- আশিক কাজির সঙ্গে সুমিতের কোনও যোগাযোগ ছিল কি না।
- জাল নিয়োগপত্র কোথা থেকে তৈরি বা সংগ্রহ করা হয়েছিল।
- খাদ্য ভবন ও বিকাশ ভবনে কথিত ভুয়ো মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা কারা করেছিল।
- অভিযোগে থাকা টাকা লেনদেনের সঙ্গে সুমিতের ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য আর্থিক যোগাযোগের কোনও যোগ রয়েছে কি না।



