Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি, কলকাতার পর এবার জেন জি-র প্রতিবাদী আন্দোলনের আঁচ ঝাড়খণ্ডে। সোমবার রাঁচিতে(Ranchi) বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা এবং দুর্নীতি বন্ধের দাবিতে পথে নামেন কয়েক হাজার পড়ুয়া। আন্দোলনকারীদের আটকাতে আগে থেকেই রাঁচিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ।
জলকামানেও থামল না আন্দোলন(Ranchi)
রাঁচিতে(Ranchi)বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করা হয়। কিন্তু পুলিশের জলকামানের তোড়েও পিছু হটেননি আন্দোলনকারীরা। বরং জলকামানের সামনে দাঁড়িয়েই প্রতিবাদী ছাত্রছাত্রীদের নাচতে দেখা যায়। মুহূর্তে সেই দৃশ্য ভাইরাল হয়ে ওঠে। আন্দোলনকারীদের দাবি, দমন করে তাঁদের আন্দোলন থামানো যাবে না।
JPSC-JSSC পরীক্ষায় স্বচ্ছতার দাবি(Ranchi)
ঝাড়খণ্ডের সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ JPSC এবং JSSC পরীক্ষা। সম্প্রতি এই দুই নিয়োগ পরীক্ষাকে ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে আসায় ক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করতে পরীক্ষার গোটা পদ্ধতিতেই আমূল পরিবর্তন প্রয়োজন। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার দাবিতেই দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।

অনশনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক(Ranchi)
দাবি আদায়ে এতদিন অনশনেও বসেছিলেন পড়ুয়ারা। তাঁদের সমর্থনে অনশনে যোগ দেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো। আন্দোলনের জেরে পড়ুয়াদের আলোচনার টেবিলে ডাকেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে সেই আলোচনা সদর্থক হয়নি বলেই দাবি আন্দোলনকারীদের। এরপরই বিধানসভা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন: Delhi Rain: দিল্লিতে ভারি বৃষ্টি: ড্রেনে পড়ে নিখোঁজ ১৮ বছরের তরুণ
‘এটা লাখো মানুষের দাবি’, বার্তা দেবেন্দ্রনাথের
আন্দোলনের নেতৃত্বে থাকা দেবেন্দ্রনাথ মাহাতোর বক্তব্য, এই দাবি কোনও একজনের নয়। স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চেয়ে লাখো মানুষ আন্দোলনে সামিল হয়েছেন। পুলিশের বাধা এবং দমন-পীড়নের মধ্যেও দাবি থেকে তাঁরা সরবেন না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: UPI Transaction: ইউপিআই ব্যবহারে দিতে হবে চার্জ ?জেনে নিন আসল তথ্য
পড়ুয়াদের পাশে সাধারণ মানুষও
শুধু পড়ুয়ারাই নন, আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও। এমনকি স্পাইডারম্যানের মুখোশ পরে এক ব্যক্তিকেও বিধানসভা ঘেরাও অভিযানে সামিল হতে দেখা যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকার পড়ুয়া এবং সাধারণ মানুষের কথা শুনছে না। সেই কারণেই আন্দোলনের পাশে দাঁড়াতে ঝাড়খণ্ডে এসেছেন বলে জানান তিনি।


