Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদ্বীপ দাস: সস্তায় ব্রেকফাস্টের দিন শেষ। একধাক্কায় এবার দাম বাড়ছে পাউরুটির(Bread Price Hike )। স্যান্ডউইচ, টোস্ট হোক কিংবা ডিম পাউরুটি, প্রতিদিনের খাবারে এর ব্যবহার প্রতি ঘরে ঘরে। ফলে দাম বাড়ায় খরচ বাড়বে হেঁশেলের। পেট্রোলিয়ামজাত পণ্যের দাম বৃদ্ধি, ময়দা, ভোজ্য তেল, বনস্পতি এবং প্যাকেজিং সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।
১৭ অগস্ট থেকে কার্যকর নতুন দাম(Bread Price Hike)
সংগঠনের ১০ অগস্টের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ অগস্ট ২০২৬ থেকে রাজ্যজুড়ে সাধারণ বাজারে পাউরুটির নতুন দাম(Bread Price Hike) কার্যকর হবে। ফলে পাউরুটি কিনতে আগের তুলনায় সাধারণ ক্রেতাদের কিছুটা বেশি টাকা খরচ করতে হবে।
৪০০ গ্রাম পাউরুটিতে বাড়ছে ৪ টাকা(Bread Price Hike)
নতুন দামের তালিকা অনুযায়ী, ৪০০ গ্রাম স্লাইসড ব্রেডের দাম ৩২ টাকা থেকে বেড়ে ৩৬ টাকা হচ্ছে। অর্থাৎ, এক ধাক্কায় ৪০০ গ্রাম পাউরুটির দাম বাড়ছে (Bread Price Hike) ৪ টাকা। অন্যদিকে, ২০০ গ্রাম স্লাইসড ব্রেডের দাম ১৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ টাকা। শুধু স্লাইসড ব্রেড নয়, প্লেন ব্রেডের দামও বাড়ানো হচ্ছে। ১০০ গ্রাম প্লেন ব্রেডের দাম ৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১০ টাকা করা হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রেও ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হবে।

আরও পড়ুন: Birju Keot Wife: সন্তুষ্ট তবে বিচার চাই: মুখ্যমন্ত্রীর উপর আস্থা হালিশহরের নিহত তৃণমূল নেতার স্ত্রীর
কাঁচামালের খরচ বৃদ্ধির দাবি বেকার্স অ্যাসোসিয়েশনের
ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত কয়েক বছরে বেকারি শিল্পে উৎপাদন খরচ ক্রমাগত বেড়েছে। ময়দা, ভোজ্য তেল, বনস্পতি এবং প্যাকেজিং সামগ্রীর পাশাপাশি বিদ্যুৎ ও শ্রমিকের খরচও বেড়েছে। ফলে বেকারি শিল্পের উপর আর্থিক চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ৪০০ গ্রাম পাউরুটির দাম শেষবার সংশোধন করা হয়েছিল ৩০ জানুয়ারি ২০২৪ সালে। সেই সময় ৪০০ গ্রাম পাউরুটির দাম ছিল ৩২ টাকা। এবার সেই দাম বেড়ে হচ্ছে ৩৬ টাকা। আগামী ১৭ অগস্ট থেকে নতুন দাম কার্যকর হলে রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা পাউরুটি কিনতেও বাড়তি খরচ করতে হবে।
আরও পড়ুন: Suvendu Adhikari: সরকারি উদ্যোগে উদযাপিত হবে রাখি উৎসব, তিরঙ্গা যাত্রার শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


