Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: হাসপাতালে মানুষ আসে (Morgue Machine Failure) সুস্থ হওয়ার আশায়। কিন্তু এবার খবরের শিরোনামে উঠে এলো এক অন্য হাসপাতালের গল্প যেখানে এলে সুস্থ মানুষও হয়ে যাচ্ছেন অসুস্থ। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এখন এমনি অস্বস্তিকর পরিস্থিতির অভিযোগ। মর্গের ফ্রিজে যান্ত্রিক সমস্যার কারনে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সেই গন্ধে নাজেহাল রোগী, পরিজন থেকে হাসপাতালের কর্মীরাও। ক্ষোভে ফেটে পড়ছেন হাসপাতালের কর্মী থেকে রোগীর পরিবারের সদস্যরা। সকলের প্রশ্ন একটাই, কবে কাটবে এই দুর্গন্ধ, আর কবে স্বস্তি ফিরবে হাসপাতাল চত্বরে?
হাসপাতালের মর্গে যান্ত্রিক সমস্যা (Morgue Machine Failure)
অভিযোগ, হাসপাতালের মর্গের (Morgue Machine Failure) ভিতরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ১২-১৩টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ। হাসপাতাল সূত্রের খবর, প্রায় পাঁচ মাস ধরে দেহগুলি মর্গে সংরক্ষিত রয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ করা হলেও এখনও সেগুলির সৎকারের ব্যবস্থা হয়নি। এর মধ্যেই মর্গের যান্ত্রিক সমস্যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মর্গের আশপাশ ছাড়িয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে হাসপাতালের অন্যান্য অংশেও। চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনদের পাশাপাশি সমস্যায় পড়ছেন হাসপাতালের বাইরে থাকা ব্যবসায়ীরাও।
ভোগান্তিতে সাধারণ মানুষ (Morgue Machine Failure)
হাসপাতালের সামনে ওষুধের ব্যবসায়ী প্রসাদ সিংহ রায় জানান, “দুর্গন্ধ এতটাই তীব্র যে এখানে দাঁড়িয়ে থাকা বা কাজ করাই কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান হওয়া দরকার।” রোগীর পরিজন রমজান শেখের অভিজ্ঞতাও একই। তিনি বলেন, “রোগী নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু মর্গের দিক থেকে এমন গন্ধ আসছে যে এখানে টিকে থাকাই দায় হয়ে গিয়েছে। খুবই খারাপ পরিস্থিতি।”
আরও পড়ুন: Teesta Red Alert: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, মেখলিগঞ্জ থেকে সীমান্তে জারি রেড অ্যালার্ট
হাসপাতালের সুপার কী জানিয়েছেন?
হাসপাতালের সুপার মৃনাল কান্তি হালদার জানিয়েছেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। দ্রুত মৃতদেহগুলির সৎকারের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তাঁর দাবি, ফ্রিজের যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত দুর্গন্ধের সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে, পৌরসভার চেয়ারম্যান সন্তোষ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনীয় নথিপত্রের কাজ শেষ হলেই পৌরসভার বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহগুলির সৎকারের ব্যবস্থা করা হবে।


