Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর ভারতে খেলতে আসছে ব্রাজিল। সেই প্রীতি ম্যাচকে ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। ভারতীয় ফুটবল ফেডারেশনও জোর দিচ্ছে ব্রাজিল ম্যাচের ওপরই। যার জন্য এশিয়ান কাপ থেকেও নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই সিদ্ধান্তে ফেডারেশনের একহাত নিলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে তিনি অভিযোগ করেছেন যে, সভাপতি কেন্দ্রীয় সরকারকে ভুল পথে চালিত করছেন। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টস ডে-র অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানেই ভারতীয় ফুটবলের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ‘পাহাড়ি বিছে’।
বিনা কারণে অর্থ ব্যয় (Bhaichung Bhutia)
ব্রাজিল বা অন্য কোনও দলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের জন্য ৫০ বা ৭০ কোটি টাকা খরচ করাকে বাইচুং একটি অপ্রয়োজনীয় এবং ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। তাঁর মতে, বর্তমানে ভারতীয় ফুটবলের যে আর্থিক পরিস্থিতি তাতে এই ধরনের ব্যয় এড়ানো উচিত। তিনি প্রশ্ন তোলেন যে, অত টাকা খরচ করে প্রীতি ম্যাচ খেলার চেয়ে সঠিক সময়ে সঠিক টুর্নামেন্টে অংশ নেওয়া কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আদতে কী লাভ হবে? ব্রাজিল দল দেশে এলে তিনি নিজেও খুশি হবেন, তবে বর্তমান পরিস্থিতিতে এটি সঠিক সিদ্ধান্ত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। একইসঙ্গে কেপ ভার্দের মতো দলের বিরুদ্ধে ম্যাচ খেলার গুঞ্জন নিয়েও তিনি মুখ খোলেন এবং দাবি করেন যে কল্যাণ চৌবে সরকারকে ভুল বোঝাচ্ছেন।
বিকল্প বিনিয়োগের পরামর্শ (Bhaichung Bhutia)
বাইচুংয়ের মতে, এই বিপুল পরিমাণ অর্থ প্রীতি ম্যাচে খরচ না করে আগামী ৪ বছরের জন্য কমনওয়েলথ গেমসের প্রস্তুতিতে বিনিয়োগ করা উচিত। তাহলে ১০ থেকে ১৫ জন পদকজয়ী খেলোয়াড় তৈরি করা সম্ভব। এছাড়া, এই অর্থ দিয়ে দেশের প্রতিটি গ্রামে ১০০টি উন্নতমানের কৃত্রিম মাঠ তৈরি করা যেতে পারে। তিনি আরও জানান যে, এই ধরনের ভুল সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক অবস্থার জন্য ক্ষতিকর।
আরও পড়ুন: Changte Mohun Bagan: দুপুরে শহরে এসেই বিকেলে মোহনবাগান অনুশীলনে ছাংতে!
এশিয়ান কাপ ও আন্তর্জাতিক টুর্নামেন্টের গুরুত্ব (Bhaichung Bhutia)
এশিয়ান কাপ গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন বাইচুং (Bhaichung Bhutia)। তাঁর মতে, এটি ফিফা অনুমোদিত বড় টুর্নামেন্ট। যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলো অংশ নেবে। এই দেশগুলি র্যাঙ্কিংয়ে আমদের থেকে এগিয়ে। তাই এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভালো ফল করলে যেমন আর্থিক পুরস্কার পাওয়া যাবে। শুধু তাই নয়, দেশের র্যাঙ্কিংয়েও বড় ধরনের প্রভাব পড়ে।



