Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: অভয়ার দেহ (RG Kar Case) তড়িঘড়ি সৎকারের অভিযোগে গ্রেফতার করা হল পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। পানিহাটি থেকেই তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।
প্রমান লোপাটে গুরুত্বপূর্ণ ভূমিকা কাউন্সিলরের (RG Kar Case)
ঘটনার পর থেকেই নির্যাতিতার বাবা-মায়ের (RG Kar Case) অভিযোগ ছিল তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তড়িঘড়ি শ্মশানে দেহ সৎকার করা হয়েছিল। পরিবারের অভিযোগ তাঁদের অন্ধকারে রেখে শ্মশানের নথিপত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের।
অভয়ার দুবছরের শোকসভায় মুখ্যমন্ত্রী (RG Kar Case) বিষয়টি সামনে আনতেই পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয় , তারপরই মামলার প্রক্রিয়া নতুন করে শুরু হওয়ার পরই পুলিশি তৎপরতা বাড়ে। তদন্তের অগ্রগতিতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।
আরেক তৃণমূল নেতা গ্রেফতার
অন্যদিকে একই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা হেভিওয়েট নেতা নির্মল ঘোষকেও ওড়িশা থেকে গ্রেফতার করেছে খড়দহ থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এর আগে তিনি সিবিআই দফতরেও হাজিরা দিয়েছিলেন।
ধৃত সঞ্জীব মুখোপাধ্যায় ও নির্মল ঘোষকে খড়দহ থানার লক আপ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
আরও পড়ুন: Kolkata Metro: স্বাধীনতা দিবসে পরিষেবায় বদল, ব্লু লাইনে কম চলবে মেট্রো!
এই ঘটনায় নাম জড়ানো প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে দীর্ঘদিন ধরেই এলাকাছাড়া। তাঁর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।


