Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহাসপ্তমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল (Jamuria Chimney Collapse) পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকে। শ্যাম সেল কারখানার ৩ নম্বর গেটের কাছে নির্মাণাধীন একটি চিমনি আচমকাই ভেঙে পড়ে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন একাধিক শ্রমিক।
চারজনের দেহ উদ্ধার (Jamuria Chimney Collapse)
গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে (Jamuria Chimney Collapse) চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে সকালেও নতুন করে তল্লাশি শুরু হয়েছে।
চলছিল চিমনি নির্মাণের কাজ (Jamuria Chimney Collapse)
জানা গিয়েছে, সার্থকপুর শ্মশান সংলগ্ন ওই এলাকায় চিমনি নির্মাণের কাজ চলছিল। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকা চিমনিটি ভেঙে পড়ায় বিপর্যয় ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়, পুলিশ কমিশনার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। উদ্ধারকাজের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।
আরও পড়ুন: Chorbagan Stampede Arrest: চোরবাগানের ঘটনায় গ্রেফতার ৭
কী কারণে নির্মীয়মাণ চিমনিটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন আধিকারিকরা। মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক মৃতের পরিবারকে এককালীন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি এবং শেষকৃত্যের জন্য তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও


