Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি (Abhishek Banerjee CID)। বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি বিতর্কে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে সোমবার ভবানীভবনে হাজিরা দেওয়ার নোটিশ দিয়ে এসেছিল সিআইডি। ওইদিনই সোনারপুরে আক্রান্ত হন অভিষেক। দু’টি বেসরকারি নার্সিংহোম ঘুরে বাড়িতেই রয়েছেন তিনি।
এড়িয়ে গেছেন হাজিরা (Abhishek Banerjee CID)
শারীরিক অসুস্থতার কারণে হাজিরার (Abhishek Banerjee CID) জন্য ১৫ দিন সময় চেয়ে তদন্তকারী সংস্থাকে চিঠি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের পর্দা ফাঁস করেছেন। নথি দিয়ে তিনি জানিয়েছেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি। সই জালিয়াতি কান্ডের তদন্তে ডিআইজি-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। সিটে এছাড়াও রয়েছেন একজনন ডিএসপি এবং দু’জন ইন্সপেক্টর পদাধিকারী।
আবার অভিষেকের বাড়িতে সিআইডি
তারপরই উলুবেরিয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল।
তারপরই এদিন বিকালে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় সিআইডি। বিকাল ৫.৫৩ তে তাঁরা পৌঁছন সেখানে। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর অভিষেকের বাড়ি থেকে তাঁর অফিসের কর্মী বলে পরিচয় দেওয়া জনৈক অয়ন বলে একজন ব্যক্তি বেরিয়ে এসে সিআইডি-র থেকে নোটিশ নিয়ে আবারও ভেতরে ঢুকে যান। তার কিছুক্ষণ পর তিনি আবারও বাড়ির বাইরে এসে সিআইডির হাতে নথি ফেরত দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিসের ওই ব্যক্তি জানান অভিষেক নোটিশ গ্রহণ করে সই করে দিয়েছেন। তিনি এখনও অসুস্থ। এমআরআই, স্ক্যান হয়নি। শরীরের একাধিক জায়গায় চোট ও ব্যথা রয়েছে।
আরও পড়ুন: BJP Sumana Sarkar: মন্ত্রীত্ব পেয়ে আপ্লুত সুমনা, মানুষের জন্য কাজ করতে চান
তবে সিআইডি-র এই নোটিশের কী বলা হয়েছে, তা অবশ্য জানাননি সিআইডি আধিকারিক এবং অভিষেকের অফিসের কর্মীও। অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ গ্রহণ করার পর ৬.৪০ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান সিআইডি আধিকারিকরা।


