Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: সিআইডি সূত্রের খবর (Abhishek Banerjee), আগামী ৮ জুলাই ভয়েস স্যাম্পল দিতে হবে। সিআইডি সূত্রের খবর, সেদিন সকাল ১০টার আগেই বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে তাঁর ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে।
নোটিস দিয়েছে সিআইডি (Abhishek Banerjee)
ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত (Abhishek Banerjee) নোটিস পৌঁছে দিয়েছে সিআইডি। আদালতের নির্দেশ এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই ভয়েস স্যাম্পল সংগ্রহের কাজ হবে বলে জানা গিয়েছে। সিআইডি আধিকারিক, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তদন্তের স্বার্থে সংগৃহীত ভয়েস স্যাম্পল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও সূত্রের দাবি। সম্প্রতি এই মামলায় ভয়েস স্যাম্পল সংক্রান্ত আবেদন নিয়ে আদালতে আইনি লড়াইয়ের পর, নির্ধারিত দিনেই এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।


