Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি অদিতি রাও হায়দারি (Aditi-Siddharth) ও সিদ্ধার্থ সূর্যনারায়ণকে (Siddharth) দেখা যায় মুম্বাইয়ের একটি আবাসনে। দুজনেই বেশ গম্ভীর ও আনমনা হয়ে আবাসন থেকে বেরিয়ে আসছিলেন। শোনা গিয়েছে, অদিতি ও সিদ্ধার্থর সংসারে অশান্তি শুরু হয়েছে। দীর্ঘদিন একত্র থাকার পরেই এই তারকা যুগল বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন । তবে এদিনের দুজনের মুখ দেখে অনুরাগীরা চিন্তায় পড়েছেন। তবে কী সত্যি ঘর ভাঙছে অদিতি ও সিদ্ধার্থর ? কেন মনে হল তাঁরা সুখে নেই ?
কী দেখে এমন ধারণা? (Aditi-Siddharth)
আসলে অদিতি (Aditi-Siddharth) ছবি শিকারিদের সামনে হাসিমুখে পোজ দেন সবসময়ই। আগে যতবারই ছবি শিকারিদের সামনে অদিতি পড়েছেন, কোনও বারেই মুখ ঘুরিয়ে নেননি তিনি। কিন্তু আবাসন থেকে বেরোনোর সময় অদিতির এমন মুখ ঘুরিয়ে নেওয়ায় চিন্তায় অনুরাগীরা। মুম্বাইয়ের আবাসন থেকে সিদ্ধার্থকে বেরতে দেখা যায়। সিদ্ধার্থকে দেখা যায় বাড়ির পোশাকে। আর পিছন পিছন আসছিলেন অদিতি। তবে ছবি শিকারীদের দেখে উল্টো পথে হাঁটলেন অদিতি। এমনটা আগে কখনও করেননি অদিতি।
সুখের সংসার (Aditi-Siddharth)
২০২১এ ‘ মহা সমুদ্রম’ ছবির শুটিং থেকে অদিতি ও সিদ্ধার্থর (Aditi-Siddharth) বন্ধুত্ব শুরু হয়। তারপর প্রেম। পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অদিতি ও সিদ্ধার্থ। তাঁদের বিয়ের দৃশ্যে ছিল খুবই সুন্দর। তেলেঙ্গানার ৪০০ বছরের পুরাতন একটি মন্দিরে অদিতি ও সিদ্ধার্থ (Aditi-Siddharth) গাঁটছড়া বেঁধে ছিলেন। বিয়ের সময় তাঁদের ভারতীয় পোশাকের প্রশংসা করেছিলেন সকলেই।
সুখী দাম্পত্য
অদিতি ও সিদ্ধার্থকে (Aditi-Siddharth) একসাথে বহু জায়গায় বেড়াতে দেখা গিয়েছিল। তবে নিজেদের সম্পর্কে কখনই সমাজ মাধ্যম থেকে আড়াল করেননি তাঁরা। অদিতি ও সিদ্ধার্থর দাম্পত্য জীবনকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনেক বলি তারকারাই। অর্থাৎ সকলেই সুখী দাম্পত্য যুগল হিসাবেই তাঁদেরকে দেখত। কিন্তু হঠাৎই সেই সুখী দাম্পত্যে চিড় ধরল কেন ? যদিও এ বিষয়ে অদিতি কিংবা সিদ্ধার্থর থেকে কিছুই জানা যায়নি।

অনুমান
অদিতি ও সিদ্ধার্থর সম্পর্কে ভাঙ্গন ধরেছে। এই খবর কিন্তু পুরোটাই অনুরাগীদের অনুমান। আসলে অদিতিকে কখনও এমন আনমনা এবং ছবি শিকারীদের থেকে এড়িয়ে যেতে দেখা যায়নি। তাই অনেকের ধারণা অদিতি ও সিদ্ধার্থর দাম্পত্যে অশান্তি শুরু হয়েছে। আর এ ধারনা সত্যি কি মিথ্যা, তা বোঝা যাবে অদিতি এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানালে।
আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যে বাড়ছে রাজনৈতিক খুন, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!
প্রসঙ্গত, অদিতি হিন্দি ,তামিল, তেলেগু ,মালায়লাম ছবিতে কাজ করেছেন। ‘ হীরা মান্ডি ‘, (Heeramandi)’ পদ্মাবত'(Padmaavat) , ‘কাতরু ভেলিয়াইদাই ‘( Kaatru veliyidai ) ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। অভিনয় ছাড়াও অদিতি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ।


