Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্যনা দে: কালীঘাট তৃণমূলের (Calcutta High Court) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের মামলা শুনতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার সুমিতের আগাম জামিনের মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে উঠলে বিচারপতি জানিয়ে দেন, যেহেতু এই মামলাটি অন্য বেঞ্চে শুনানি হয়েছে, তাই এই অবস্থায় তাঁর বেঞ্চে এই মামলার শুনানি সম্ভব না।
সুমিত রায়ের বিরুদ্ধে দুই মামলা (Calcutta High Court)
ইতিমধ্যেই কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় (Calcutta High Court) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বেআইনিভাবে জমি দখলের অভিযোগে সুমিতের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় অভিযোগ দায়ের হয়। এরপর মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপরই গা ঢাকা দেন সুমিত।
আরও পড়ুন : Hair Wash on Periods: পিরিয়ডসের সময় শ্যাম্পু করলে কি সত্যিই ক্যান্সারের ঝুঁকি বাড়ে?
এরপর চাকরি দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলা দায়ের হয় সুমিতের বিরুদ্ধে। সুমিতকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়িতেও হানা দেয় শালবনি থানার পুলিশ। এমনকি, শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেখানেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন : Divine Blessings: কোন সমস্যা জানাবেন কোন দেবতাকে?
হাইকোর্টের ধাক্কা ‘পলাতক’ সুমিতের
দু’ই মামলাতেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ‘পলাতক’ সুমিত। বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে সুমিতের আগাম জামিনের আবেদনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সেনগুপ্ত অসুস্থ হওয়ায় শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে শুনানির জন্য ওঠে মামলাটি। কিন্তু বিচারপতি ভট্টাচার্য্য জানিয়ে দেন, যেহেতু এই মামলাটি অন্য বেঞ্চ শুনেছে, তাই এই পরিস্থিতিতে তাঁর এজলাসে এই মামলার শুনানি হবে না।


