Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বছর পশ্চিমবঙ্গে বিধানসভা (Amit Shah) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বারাকপুরের জনসভা থেকে বিজেপির রাজ্যজয়ের লক্ষ্যমাত্রা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে রাজ্যে সরকার গড়বে বিজেপিই। সে জন্য কর্মীদের উদ্দেশে নির্দিষ্ট লক্ষ্যও বেঁধে দেন তিনি-ভোটের অন্তত ৪৫ শতাংশ বিজেপির ঝুলিতে তুলতে হবে এবং রাজ্যের অর্ধেকের বেশি আসনে জয় নিশ্চিত করতে হবে।
তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ (Amit Shah)
সভা মঞ্চ থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় (Amit Shah) আক্রমণ করেন শাহ। তাঁর বক্তব্য, দীর্ঘ শাসনে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বর্তমান সরকার। এবার পরিবর্তনের সময় এসেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সঙ্গে দলীয় স্লোগানে মুখর করে তোলেন সভাস্থল।

রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ (Amit Shah)
শাহ আরও ঘোষণা করেন, বিজেপি সরকার গঠন (Amit Shah) করলে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতার বসানোর কাজ সম্পূর্ণ করা হবে। এতে অনুপ্রবেশ রোধ করা সম্ভব হবে বলেই দাবি তাঁর।
মতুয়া সম্প্রদায়ের উদ্দেশেও বার্তা
মতুয়া সম্প্রদায়ের উদ্দেশেও বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনও ভয় বা চাপের কাছে মাথা না ঝুঁকিয়ে নিজেদের অধিকার রক্ষা করতে হবে। ভোটাধিকার নিয়ে কোনও ষড়যন্ত্র সফল হবে না বলেও আশ্বাস দেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান বজায় রেখে জানান, বিজেপি সরকার এলেই বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Amit Shah: জতুগৃহ আনন্দপুর, গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তুললেন অমিত শাহ
বক্তৃতার এক পর্যায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও তুলে ধরেন শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয়। আজ বিজেপি দেশের বহু রাজ্যে ক্ষমতায় থাকলেও, বাংলায় সরকার গঠনই হবে প্রকৃত সাফল্য। সেই লক্ষ্য পূরণ হলে তবেই শহিদদের প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব হবে-এমনই মত শাহের।


