Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালে শুটিং করতে গিয়ে বিপর্যয়ের মুখে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। সেখানে বিপাকের মুখে তাঁর স্ত্রী প্রতিভাও। আটকে পড়েছেন রজতাভ দত্ত। কারণ ভয়াবহ হড়পা বান।
বিপদের মুখে গোটা এলাকা (Kharaj Mukherjee)
ফ্ল্যাশ ফ্লাডের জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি (Kharaj Mukherjee) যার ফলে তারা সকলেই আটকে পড়েছেন। জানা গিয়েছে, খরাজের সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও। রাসুয়া জেলার এক নিঝুম এলাকায় চলছিল শুটিং। সেখানে হঠাৎই অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়। পাশাপাশি সেখানে সংলগ্ন পাহাড়ের নদীতে বৃষ্টির ফলে ক্রমাগত জল বাড়তে শুরু করে। তারপরেই আচমকা হড়পা বান। হঠাৎ ধস নামে। যার ফলে বিপদের মুখে পড়ে গোটা এলাকা।
বিচ্ছিন্ন যোগাযোগ (Kharaj Mukherjee)
বিপদের মুখে পড়ে সেখানে উপস্থিত থাকা একাধিক বাড়িও পরিকাঠামো। নিমেষেই ভেসে যায় সেই এলাকার সেতু এবং একাধিক অংশ। শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এই বিপর্যয়ের কারণে কলকাতায় ফেরার রাস্তাও আপাতত অনিশ্চিত। সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Taki Tourism Pollution: টাকির পর্যটনখ্যাতিতে কালো দাগ, ১৬ নম্বর ওয়ার্ডে যত্রতত্র আবর্জনার স্তূপ
খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়ে ওঠে না। তবে বারংবার যোগাযোগ করায় তাকে ফোনে পাওয়া যায়। তিনি জানান যে তারা বাংলাদেশের একটি ছবির শুটিং করতে পৌঁছেছিলেন সেখানে। ছবির নাম শিকার। এই ছবিতে অপু বিশ্বাসকে অভিনয় করতে দেখা যাবে। ২০ আগস্ট থেকে শুটিং শুরু হয় এবং তাদের শুটিং শেষ করে ফেরার কথা ছিল ২৬ অগাস্ট। প্রবল বৃষ্টির কারণে তিনি সহ গোটা টিম সেখানেই আটকে পড়েন। তাদের কলকাতায় ফেরা এই মুহূর্তে অনিশ্চিত। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন তারা। ফ্লাইটের টিকিট মিলছে না এবং রাস্তায় দিয়ে ফেরার উপায় নেই কারণ রাস্তার অবস্থা বেহাল। তিনি আরো জানান, পরিস্থিতি ঠিক হতেই দ্রুত কলকাতায় ফিরে আসবেন।


