Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে শনিবার কাটোয়া–২ ব্লক বিডিও অফিসে জমায়েত হন বহু মহিলা উপভোক্তা (Annapurna Bhandar)। তাঁদের অভিযোগ, কেউ আগের মাসে প্রকল্পের টাকা পেলেও চলতি মাসে তা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। আবার অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদনপত্র জমা দেওয়ার পরও অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি।

বিডিও অফিসে উপভোক্তাদের ভিড়ে (Annapurna Bhandar)
এই বিষয়ে জানতে এদিন বিডিও অফিসে গেলে উপভোক্তাদের ভিড়ে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায় মহিলাদের। টাকা না পাওয়ার কারণ জানতে এবং দ্রুত সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা।
মহিলাদের বক্তব্য (Annapurna Bhandar)
বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের বক্তব্য, সমস্ত প্রয়োজনীয় নথি ও আবেদনপত্র জমা দেওয়ার পরও কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি, সেই উত্তর জানতে তাঁরা বিডিও অফিসে এসেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আগামী মঙ্গলবার লিখিতভাবে আবেদন জমা দিতে বলা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
সভাপতি সুজিত হালদার বলেন (Annapurna Bhandar)
এ প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদার বলেন, রাজ্যের অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। তবে কিছু ক্ষেত্রে আবেদনপত্র পূরণের ভুল বা অনলাইনে ফর্ম পূরণের সময় অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়ার কারণে আবেদন বাতিল হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: Debraj Chakraborty: তোলাবাজি থেকে ভিন রাজ্যে বিনিয়োগ! দেবরাজ কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসছে?
তিনি অভিযোগ করেন
তৃণমূল পরিচালিত কিছু পঞ্চায়েত সাধারণ মানুষের প্রয়োজনীয় সহযোগিতা করছে না। তাঁর দাবি, ব্লক ও পঞ্চায়েত স্তরের কিছু জনপ্রতিনিধি ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে যোগ্য সমস্ত উপভোক্তাই প্রকল্পের সুবিধা পাবেন বলেও আশ্বাস দেন বিজেপি নেতা।



