Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনার (Argentina vs Spain) বিরুদ্ধে মাঠে নামছে স্পেন। এই ফাইনালকে ঘিরে মাঠের লড়াইয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারির ভূমিকা। সাম্প্রতিক অতীতে আর্জেন্টিনাকে রেফারির বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ বারবারই উঠেছে, যা নিয়ে উত্তপ্ত ছিল ফুটবল বিশ্ব। বিশেষ করে শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে ম্যাচে রেফারির পক্ষপাতের অভিযোগ তুলে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল মিশর।
ফাইনালে রেফারি (Argentina vs Spain)
এমন প্রেক্ষাপটেই ফাইনালের আগে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের দায়িত্ব ও ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে (Argentina vs Spain)। স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, এই ম্যাচে কোনও ধরণের পক্ষপাতিত্ব দেখানোর সুযোগ নেই।

ফুয়েন্তের মতামত (Argentina vs Spain)
দে লা ফুয়েন্তে বলেন, “রেফারি কোনওভাবেই পক্ষপাতিত্ব দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনওভাবেই অতিক্রম করা উচিত নয়।” তিনি জানান, রেফারি খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করবেন। তবে একই সঙ্গে ম্যাচ পরিচালকদের ওপর নিজের পূর্ণ আস্থাও ব্যক্ত করেছেন স্পেনের এই কোচ।
আরও পড়ুন: Damayanti Sen Missing: বাড়ি ফিরলেন দময়ন্তী, কী বলছে পরিবার?
স্কালোনির বক্তব্য (Argentina vs Spain)
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রাক্তন প্রশিক্ষক দে লা ফুয়েন্তে প্রতিপক্ষের কৌশল নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের ফুটবল দর্শনের ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, আর্জেন্টিনা তাদের স্বভাবসুলভ ভঙ্গিতেই খেলবে, কিন্তু স্পেন কোনওভাবেই নিজেদের খেলার পরিকল্পনা থেকে সরে আসবে না। কোচের মতে, “আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা নিজেদের ভাবনায় অটল থাকতে চাই এবং কোনও উসকানিতে পা দিতে চাই না।”
সব মিলিয়ে, ফুটবলীয় শৈলীর পাশাপাশি স্নায়ুচাপ নিয়ন্ত্রণ ও মাঠের নিয়মানুবর্তিতাই যে ফাইনালের ভাগ্য গড়ে দেবে, তা স্প্যানিশ কোচের কথায় স্পষ্ট।



