Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন জাপানের কাছে হারবে ব্রাজিল (Neymar)। সাম্বা ঝড়ে জার্মানি ছিটকে যাওয়ার পরেই তাঁকে জবাব দিলেন নেইমার।
জার্মানের গাণিতিক ভুল (Neymar)
মানুষের ভবিষ্যৎ জানার আগ্রহ বরাবরের আর সেই কারণে বারবার দেখা যায় জ্যোতিষীর কাছে যেতে। সেখানে তাঁদের পরামর্শ মত কাজ করলে ফল মেলে কি মেলে না সেটা তর্ক সাপেক্ষ তবে মানুষের জীবন নয় এই ভবিষ্যৎ জানার প্রবণতা দেখা যায় ফুটবল বিশ্বকাপের মত মেগা মঞ্চেও। এর আগে পল অক্টোপাসের কথা মনে আছে বিশ্ব ফুটবলের তবে এবার চর্চায় রয়েছে একেবারে গণিতের সূত্র ধরে মিলিয়ে দেওয়া ভবিষ্যদ্বাণী। কিন্তু সেই সূত্র ধরেই আবার ভবিষ্যদ্বাণী যদি দেখে ফেলে শূন্যের মুখ তবে তাঁকে একহাত নিতে দেখা যায় সমর্থক থেকে প্লেয়ারদেরও। সেখান থেকে এই বিশ্বকাপও ব্যতিক্রমের না (Neymar)।
জাপানের বিরুদ্ধে নেইমার খেলতে পারেননি তবে তিনি মাঠে না থাকলেও থাকেন দলের অংশ হিসেবেই। ডাগআউট থেকে নির্দেশ দেওয়া হোক বা দলের হয়ে গলা ফাটানো, নেইমারকে বারবার দেখা গেছে এই ভূমিকায়। রাউন্ড অফ ৩২-র ম্যাচে শেষ মিনিটে ২-১ গোলে জাপানকে হারায় ব্রাজিল আর এরপর জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে একহাত নিলেন নেইমার।

জার্মান গণিতজ্ঞ ও অর্থনীতিবিদ ক্লেমেন্টের একটি মডেল রয়েছে আর সেটা এই বিশ্বকাপে বারবার চর্চায় এসেছে। সেই মডেলের সাহায্যে তিনি আগে থেকে ভবিষ্যদ্বাণী করেন বিশ্বকাপের ম্যাচে কী ফল হতে চলেছে। এই বিষয়ে তাঁর বেশ নামডাক রয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের ফাইনালের আগে জয়ী দলের নাম সঠিক ভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি আর সেই কারণে তাঁর দিকে নজর ছিল ফুটবল বিশ্বের (Neymar)।
আরও পড়ুন: Morocco: মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল ডাচ বাহিনী
ব্রাজ়িল-জাপান ম্যাচের আগে ক্লেমেন্ট জানিয়েছিলেন, তাঁর মডেল দেখাচ্ছে ব্রাজিল হারছে আর সামুরাই তথা জাপান জিতছে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি গ্রুপের কোনও ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করি না। কিন্তু রাউন্ড অফ ৩২-এ ব্রাজ়িল-জাপান ম্যাচের আগে করছি। জাপান ব্রাজ়িলকে হারাবে। শুরুতে আমারও খুব অবাক লেগেছিল। কারণ, ব্রাজ়িল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। কিন্তু ব্রাজ়িলের বর্তমান দলে খুব বেশি ভাল ফুটবলার নেই। অন্য দিকে জাপান এই মুহূর্তে খুব ভাল দল।’
জাপানকে হারিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন নেইমার। ব্রাজিলের ফুটবলার লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট, পরের বিশ্বকাপে দয়া করে আবার চেষ্টা করবেন।’ তাঁর কথা থেকে স্পষ্ট, ক্লেমেন্টকে খোঁচা মেরেছেন তিনি। পরের বারের বিশ্বকাপে আবার তাঁকে ভবিষ্যদ্বাণী করতে বলেছেন তিনি (Neymar)। প্রসঙ্গত জার্মানিই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।


