Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা বজায় রাখল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার ঘরের মাঠে রেলওয়ে এফসিকে ১-০ গোলে পরাজিত করল বিনো জর্জের শিষ্যরা। চলতি লিগে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর, এই ম্যাচে বেশ বেগ পেতে হল ইস্টবেঙ্গলকে। রেলওয়ে এফসিকে হারাতে গিয়ে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।
প্রথমার্ধের খেলা (East Bengal)
শনিবার শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিনের প্রথম একাদশে তন্ময় দাস বা পিভি বিষ্ণুরা না থাকলেও, জেসিন টিকে এবং চাকু মাণ্ডির নেতৃত্বে শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলছিলেন লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছিল না। তবে প্রথমার্ধে একাধিক সহজ সুযোগ নষ্ট এবং বেশ কিছু ওপেন হেডার লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, রেলওয়ে এফসিও সমানতালে পালটা আক্রমণের চেষ্টা চালিয়েছে, তবে ইস্টবেঙ্গলের জমাট রক্ষণের কাছে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের খেলা (East Bengal)
দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জেসিন টিকে। গোল হজম করার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে রেলওয়ে এফসি। তবে ইস্টবেঙ্গল রক্ষণভাগ আগে থেকেই তৈরি ছিল। দ্বিতীয়ার্ধে বিনো জর্জের ছেলেরা মাঝমাঠের দখল নিয়ে খেলার গতি নিয়ন্ত্রণ করেন। ৬৭ মিনিটে জেসিন ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এবং ৭৫ মিনিটে দলের একটি দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পাওয়া ওই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। কোনও গোল হজম না করে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল মশাল ব্রিগেড।
আরও পড়ুন: Argentina vs Spain: রেফারিকে সতর্ক বার্তা স্পেনের কোচের



