Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য (Arunima Haldar) সুখবর। খুব শীঘ্রই সান বাংলার (Sun Bangla) পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’। এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে এক সাহসী, নিঃস্বার্থ এবং ভালোবাসায় ভরা মেয়ে ‘সোহাগ’। যাঁর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Haldar)। অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন তিনি। ‘মন দিতে চায়’, ‘আয় তবে সহচরী’, ‘কাজল নদীর জলে ‘ কিংবা ‘মহিষাসুরমর্দিনী’-র মতো গল্পে অভিনয় করেছেন। প্রায় ছয়-সাত মাস পর আবারও অরুনিমা আসছেন নতুন ও চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে। এই নতুন ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রটি কেমন বা গল্পটা কি নিয়ে, সে সমস্ত অরুনিমা হালদার শেয়ার করলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
মূল কাহিনী (Arunima Haldar)
গল্পের মূল কাহিনীতে ‘ সোহাগ’ নামের এক তরুণীকে (Arunima Haldar) ঘিরে, যে জীবনে অনেক কিছু না পেলেও, নিজের ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। তাঁর জীবনে হঠাৎ করেই আসে বড় মোড়, যখন তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয় ‘সূর্য ‘ নামে এক যুবকের সঙ্গে। সূর্য একজন সফল ব্যবসায়ী হলেও, তাঁর মায়ের প্রতি তীব্র ক্ষোভ ও অতীতের আঘাত তাঁকে এক কঠিন মানুষ করে তুলেছে।
যেখানে এই বিয়ে প্রথমে ছিল শুধুই এক পরিকল্পিত (Arunima Haldar) সমঝোতা, সেখান থেকেই শুরু হয় এক নতুন সম্পর্কের জার্নি । যেখানে রয়েছে প্রেম, মান-অভিমান, পারিবারিক টানাপোড়েন ও আত্মিক মুক্তি খোঁজার পথ। সোহাগকে সূর্যের বড়, জটিল যৌথ পরিবারে মানিয়ে নিতে হয়। সে ধৈর্য, ভালোবাসা ও নিজের আত্মত্যাগ দিয়ে পরিবারে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। অন্যদিকে, সূর্যের কঠিন মন ধীরে ধীরে গলেতে শুরু করে সোহাগের সহানুভূতি ও নির্ভরযোগ্য ব্যবহারে।
নেই উচ্চস্বরের প্রতিবাদ ! (Arunima Haldar)
অরুনিমা হালদার (Arunima Haldar) এই ধারাবাহিকে যে চরিত্রে অভিনয় করছেন, সেটি একেবারেই তাঁর আগের চরিত্রগুলির চেয়ে আলাদা। সোহাগ একজন প্রতিবাদী নারী, যিনি অন্যায় দেখলে চুপ করে থাকেন না। যদিও তিনি উচ্চস্বরে চিৎকার করে কিছু বলেন না, তবুও তাঁর মধ্যে রয়েছে এক দৃঢ় অবস্থান, যা তাঁকে করে তোলে পরিবারের স্তম্ভ। ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে সে জয় করতে চায় সকলের মন।এই ধারাবাহিকে অরুনিমা জুটি বাঁধছেন শুভ রঞ্জনের সাথে।
নায়কের ভূমিকায় কে?
এই ধারাবাহিকে সূর্য চরিত্রে অভিনয় করছেন শুভ রঞ্জন মুখোপাধ্যায় (Subha Ranjan mukharjee), যিনি এর আগেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তাঁর জটিল চরিত্রের অভ্যন্তরের দ্বন্দ্ব, মা-কে ঘিরে তাঁর আঘাত আর ধীরে ধীরে সোহাগের প্রতি পরিবর্তিত অনুভব , সব মিলিয়ে এক আবেগময় কাহিনী গড়ে তুলবে।
পরিবার ও প্রেমের মেলবন্ধন
‘সোহাগে আদরে’ শুধু একটি প্রেমের গল্প নয়, এটি একটি আত্মত্যাগ, সম্পর্কের জট খুলে ভালোবাসার পথে এগিয়ে চলার গল্প। পরিবার ও নিঃস্বার্থ প্রেমের এক অনন্য মেলবন্ধন দেখা যাবে এই ধারাবাহিকে।
আরও পড়ুন: Ladakh Protest: লাদাখে রাজ্যের দাবিতে অগ্নিগর্ভ বিক্ষোভ, সোনম ওয়াংচুকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ!
দর্শকদের জন্য এই ধারাবাহিক নিয়ে প্রত্যাশা তুঙ্গে। গল্প, চরিত্র ও অভিনয় ,সব মিলিয়ে ‘সোহাগে আদরে’ হতে চলেছে একটি হৃদয়ছোঁয়া পারিবারিক নাটক, যা দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলবে বলেই আশা।


