Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মিচেল স্টার্কের আগুনের স্পেলের কাছে ১৭২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস (Ashes Series)।
বল হাতে স্টার্কের দাপট (Ashes Series)
পারথে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একদিকে যেমন চর্চায় থেকেছে অস্ট্রেলিয়া দলের চোট টমেন অন্যদিকে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। তবে সেই কৌশল নিয়ে প্রথম দিনে কোনও সুবিধা করতে পারল না ইংল্যান্ড। স্টার্কের সামনে কার্যত বলা যায় মুখ থুবড়ে পড়ল বাজবল ক্রিকেট। কামিন্সের অনুপস্থিতিতে আক্রমণের মূল স্তম্ভ স্টার্ক প্রথম দিনেই নিজের জাট ছিনিয়ে দিলেন। আগুনে মেজাজে ধরা দিলেন এই অজি তারকা পেসার। ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ঠেলে দিলেন ব্যাকফুটে। ইংলন্ডের ইনিংস থামে ১৭২ রানে (Ashes Series)।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংরেজ বাহিনী। ব্যাট হাতে আধিপত্য দেখানোর জন্যই তারা এই সিদ্ধান্ত নেয়। আর বাজবল ক্রিকেটের দর্শন মেনে চতুর্থ ইনিংসে ইংল্যান্ড চায় ব্যাট করতে। কিন্তু স্টার্কের ঝাঁঝের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে জো রুট-রা। তাঁর সামনে কোনও পরিকল্পনায় কাজে আসেনি এ দিন ইংল্যান্ডের। প্রথম ওভারে জাক ক্রলি শূন্য রানে ফেরার পর থেকেই শুরু হয় পতন। এরপর ২১ রানে ফেরেন বেন ডায়েট। ৩৩ রানের জুটি ভাঙার সঙ্গে সঙ্গে খেয়ে হারাতে থাকে ইংল্যান্ড শিবির। স্টার্কের সুইং তখন ২২ গজে আগুন ঝরাচ্ছে। যার ফলে অসস্ত্বিতে পড়তে হয় ইংরেজি ব্যাটারদের।

আরও পড়ুন: Earthquake Strikes Dhaka: ভূমিকম্পের জেরে বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট
জো রুটকে শূন্য রানে ফেরানোর সুবাদে বড় আঘাত আসে ইংল্যান্ড শিবিরে। স্টার্কের ইনসুইং-এ সম্পূর্ণ পরাস্ত হন তিনি। তবে মিডিল অর্ডারে নেমে হ্যারি ব্রুক কিছুটা খেলার হাল ধরেন। অর্ধশতরান করেন তিন। সঙ্গে ওলি পোপ ও জেমি স্মিথও তিরিশের ঘর পার করেন। তবে শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ১২ রানে। প্যাট কামিন্স ও জশ হেজেলউড না থাকায় স্টার্কের দায়িত্ব ছিল অনেক বেশি। সেই চাপ তিনি সামলালেন অভিজ্ঞতার জোরে। শুধু প্রথম সেশনে ১২ ওভার বল করে নিলেন ৫ উইকেট। পরে সেই সংখ্যা দাঁড়ায় ৭–এ (৭/৫৮)। তবে এই পিচের বাউন্স ও গতি চাপে রাখবে অজি ব্যাটারদেরও (Ashes Series)।
একাধিক রেকর্ড স্পর্শ করলেন স্টার্ক। মিচেল স্টার্ক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়ে একটি বড় মাইলস্টোন অর্জন করলেন। তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি বোলার হলেন এই দিন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করে জশপ্রীত বুমরাকে ছুঁয়ে ফেলেছেন স্টার্ক এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এখন স্টার্কেরও সমান সংখ্যক পাঁচ উইকেট নেওয়া ইনিংস রয়েছে। উল্লেখযোগ্য ভাবে, বুমরা ও স্টার্ক দু’জনেরই এখন ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘতম ফরম্যাটে পাঁচটি করে পাঁচ উইকেট নেওয়া ইনিংস রয়েছে।


