Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan) জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ছ’টি মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২০ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। এই নির্দেশের ফলে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন জেলের বাইরে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে এবং প্রচারেও অংশ নিতে আর কোনও বাধা রইল না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর।
Sreelekha Mitra: পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি, অগ্নিমিত্রার হাত ধরে পদ্মে যোগ শ্রীলেখার?
ছ’টি মামলায় মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনী আদালতের দেওয়া শর্তগুলো হল
- ২০ হাজার টাকা বন্ড।
- আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ।
- ২১ অক্টোবর আদালতে গিয়ে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।
- তদন্তে নিয়মিত সহযোগিতা করতে হবে মিলন প্রধানকে।
- প্রতিদিন দু’বার করে পুলিশ ফোন করবে নন্দীগ্রামের প্রার্থীকে।
- আগামী ৬ অক্টোবর উপ নির্বাচন। তার আগে ৪ অক্টোবর পর্যন্ত নির্বাচনী প্রচার করতেও কোনও বাধা নেই মিলন প্রধানের।
২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের (Milan Pradhan) সময় দায়ের হওয়া একাধিক মামলায় মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকা থেকে ২৩ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১৯ বছর পুরনো এই মামলাগুলিতে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তার মধ্যে খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে।
নন্দীগ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ২০০৭ সালে তীব্র আন্দোলন হয়েছিল। সেই সময়ের ঘটনাকে ঘিরে একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর সেই মামলাতেই মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের চর্চা শুরু হয়েছে।


