Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: তোলাবাজির অভিযোগে (Asit Mazumdar) নতুন মামলা,জামিন পেলেন না অসিত মজুমদার। পুলিশের কাজে বাধা, রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলির জামিন না মঞ্জুর করে চুঁচুড়া আদালত।
কেন জেলে প্রাক্তন বিধায়ক? (Asit Mazumdar)
গত ৩০ মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে অসিত মজুমদারদের (Asit Mazumdar) নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তৃণমূল। পুলিশের কাজে বাধা ও বেআইনি ভাবে রাস্তা আটকে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে শতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ওই দিন চুঁচুড়া আদালতে পেশ করা হয় অসিত মজুমদার সহ দশজনকে। তাদের মধ্যে পাঁচ জনকে পুলিশ হেফাজত পাঁচজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
জামিন না মঞ্জুর
বৃহস্পতিবার ছিল সেই মামলায় শুনানির দিন। অসিত মজুমদারদের পক্ষের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান, এই মামলায় নির্মল চক্রবর্তীর আগে জামিন হয়েছিল। আজ বাকি নয় জনের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে অসিত মজুমদারের এখনই জেল মু্ক্তি হচ্ছে না। কারন তাকে একটি তোলাবাজির মামলায় যুক্ত করা হয়েছে। সেই মামলায় পার্থ সাহা, মির্জা সানোয়ার আলিও রয়েছেন অভিযুক্ত হিসাবে। তাদেরও জামিন না মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন: Tarique Rahman: প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, কোন বার্তা দিতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী?
এই মামলায় অসিত মজুমদারের শুক্রবার আবার কোর্টে বিচারকার্য রয়েছে। বাকি দুজনের মামলার শুনানি হবে শনিবার। বর্তমানে হুগলি জেলে রয়েছেন অসিত মজুমদার। তাকে আদালতে নিয়ে আসা হয়নি। বৃহস্পতিবার আইনজীবী তার হয়ে সওয়াল করেন।


