Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে ইস্তফার আগ্রহ প্রকাশ করেছিলেন। তা গৃহীত হয়েছে। কলকাতা কর্পোরেশনে কাজ করা যাচ্ছে না। সম্মানজনক এক্সিট চেয়েছিলেন ফিরহাদ। কর্পোরেশন ডিফাংড হয়ে আছে। ফলে অব্যাহতি চান তিনি। ফলে তাঁর মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে তাই ইস্তফা গ্রহণ করেছেন নেত্রী (Firhad Hakim Resigned)।

কবে উনি মেয়র হন (Firhad Hakim Resigned)
হাকিম কলকাতা বন্দর নির্বাচনী এলাকা থেকে তৃণমূল কংগ্রেস দলের একজন বিধায়ক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ২০০৯ সালে হাকিম পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। দুই বছর পর তিনি মমতা ব্যানার্জীর মন্ত্রিসভায় মন্ত্রী হন । ২০১৮ সালের ডিসেম্বরে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর তিনি মেয়র নিযুক্ত হন।

আরও পড়ুন: Pahalgam Pak: পহেলগাম হামলায় পাক যোগ! ৯/১১ হামলায় যুক্ত ব্যাঙ্কের নাম এল তদন্তে
কলকাতার মেয়র (Firhad Hakim Resigned)
২০ নভেম্বর ২০১৮-এ, তৎকালীন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জী ক্যাবিনেট মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
দুই দিন পর, তিনি কলকাতার মেয়রের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে, তৃণমূল কংগ্রেস ঘোষণা করে যে হাকিম তাদের মেয়র প্রার্থী হবেন। রাজ্য সরকার কলকাতা পৌরসভা (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৮ পাস করে। এটি কলকাতা পৌরসভার সদস্য নন এমন প্রার্থীকে শহরের মেয়র হিসেবে নিয়োগ করার অনুমতি দেয়, যদি তিনি ছয় মাসের মধ্যে নির্বাচিত হন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি
ইস্তফা দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়ে ছিলেন তিনি। তাই তার পদত্যাগ দেওয়ার ইচ্ছা কে অনুমতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভা মেয়র পদ থেকে পদত্যাগ করার পর বোর্ড ভেঙে যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। কাজ না করতে পাওয়া জন্য পদত্যাগ মেয়র ফিরহাদ হাকিমের। পুর কমিশনারের নেতৃত্বে বিজেপির বিধায়করা চালাচ্ছিলেন কলকাতা পুর সভা । কলকাতা মিউনিসিপ্যাল এক্ট 1980 অনুযায়ী মেয়র চেয়ারপারসন মালা রায় কে পদত্যাগ জমা দেবেন। যদি তিনি অনুপস্থিত থাকলে তখন পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে দিতে পারেন তার পদত্যাগ পত্র।



