Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিলেন স্টার্করা। দ্বিতীয় ম্যাচেও দেখা গিয়েছে মিচেল স্টার্কের দাপট (Ashes Series)।
ইংল্যান্ডের থেকে ৪৪ রানে এগিয়ে গেল অজিরা (Ashes Series)
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচ জমে উঠেছে। সমানে-সমানে টক্কর চলছে দুই দলের। এই ম্যাচের প্রথম ইনিংসেও বল হাতে দাপট দেখিয়েছেন মিচেল স্টার্ক। ইংল্যান্ড প্রথম ইনিংসের শেষে তোলে ৩৩৪ রান। তার জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া দলের স্কোর ৩৭৮ রান, ৬ উইকেট হারিয়ে। স্মিথরা ইংল্যান্ডের থেকে ৪৪ রানে এগিয়ে (Ashes Series)।
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩২৫ রান ৯ উইকেট হারিয়ে। শুক্রবার মাত্র ৯ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রুট। তাঁর ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস দলকে ভরসাযোগ্য জায়গায় পৌঁছে দিয়েছে। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ১টি ছয়। আর্চার করেন ৩৬ বলে ৩৮ রান। তাঁর ইনিংসে রয়েছে ২টি ছয় এবং ২টি ছয়। অন্যদিকে ৭৫ রানে ৬ উইকেট নিয়ে নিজের আগুনে মেজাজ ধরে রেখেছেন মিচেল স্টার্ক।

আরও পড়ুন: Bengali Serial Kusum: কুসুম–আয়ুষের ছদ্মবেশেই কি শুরু হবে নতুন প্রেমের গল্প?
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও ওপেন করতে নামেন ট্রাভিস হেড। তবে আগের ম্যাচের থেকে কিছুটা সাবধানী দেখাচ্ছিল হেডকে। তবে রানের গতি ব্যাহত হয়নি। ৩৩ রান করে ফিরতে হয় হেডকে। ৩টি চার ও ১টি ছয় রয়েছে তাঁর ৩৩ রানের ইনিংসে। জ্যাক ওয়েদারাল্ড এবং তিন নম্বরে নামা লাবুসেন ম্যাচ এগিয়ে নিয়ে যান। মাত্র ৭৮ বলে ৭২ করেন ওয়েদারাল্ড। ১২টি চার ও ১টি ছয় মারেন তিঁনি। লাবুসেন করে যান ৭৮ বলে ৬৫। ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছয়। রান পেয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ (৬১) ও ক্যামেরুন গ্রিন (৪৫)। জস ইংলিস করেন ২৩। অ্যালেক্স ক্যারিও আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ইংল্যান্ড পেসারদের মধ্যে ব্রাইডন কার্স নিয়েছেন তিন উইকেট। অধিনায়ক বেন স্টোকস পান দুই উইকেট (Ashes Series)।


