Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বালোচিস্তানে টানা প্রায় ৪০ ঘণ্টা ধরে জঙ্গি হামলায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে(Balochistan)। একের পর এক গুলি ও বোমা হামলায় বহু সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মী নিহত হন। পাল্টা অভিযানে পাকিস্তানি বাহিনী অন্তত ১৪৫ জন জঙ্গিকে হত্যা করার দাবি করেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ আবারও বালোচিস্তানের দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং বিদেশি মদদের অভিযোগকে সামনে এনেছে।
একাধিক জেলায় এক সময়ে হামলা (Balochistan)
হামলা শুরু হয় কোয়েটা, গ্বাদর, মাস্তাং, নোশকি, পানজগুর, পাসনি-সহ একাধিক জেলায় প্রায় একই সময়ে। জঙ্গিরা পুলিশ স্টেশন, নিরাপত্তা চেকপোস্ট, ব্যাংক, বাজার, সরকারি দপ্তর এবং সংবেদনশীল সামরিক এলাকায় আঘাত হানে। কোথাও কোথাও তারা রাস্তাও অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে সেনা, পুলিশ ও সন্ত্রাস দমন বাহিনী যৌথভাবে বড় ধরনের অভিযান চালায়।
নজিরবিহীন হামলা
প্রাদেশিক সরকার জানিয়েছে, হামলায় ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, দুই দিনে ৯২ জন ও তার আগের দিন ৪১ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, আগাম গোয়েন্দা সতর্কতা থাকলেও হামলা ছিল নজিরবিহীন।
বালোচ লিবারেশন আর্মির দায় স্বীকার (Balochistan)
এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা জানিয়েছে, ‘হেরোফ’ বা ‘ব্ল্যাক স্টর্ম’ নামে প্রদেশজুড়ে অভিযান চালানো হয়েছে। তারা দু’জন তরুণী আত্মঘাতী হামলাকারীর ছবি প্রকাশ করেছে। তাঁদের মধ্যে একজন ২৪ বছরের আসিফা মেঙ্গল। দ্বিতীয় জনের ছবি থাকলেও নাম জানা যায়নি। হামলাকারীদের মধ্যে যে দুজন তরুণী মেনে নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও।

বিএলএর লক্ষ্য কী? (Balochistan)
বিএলএর লক্ষ্য বালোচিস্তানের স্বাধীনতা এবং প্রাকৃতিক সম্পদের ওপর স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠা। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএর কৌশল আরও হিংস্র ও সংগঠিত হয়েছে। চীনা প্রকল্প ও নাগরিকদের লক্ষ্য করে হামলা, নারী আত্মঘাতী বোমারু ব্যবহার এবং সাধারণ মানুষকে নিশানা করার ঘটনাও বেড়েছে। হামলাকারী দ্বিতীয় তরুণীর একটি ভিডিয়ো প্রকাশ করেছে বালোচ বিদ্রোহীরা।
আরও পড়ুন: Earthquake: ভোররাতে কাশ্মীরে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়লেন অনেকে
ভারতকে দায়ী পাক সেনার (Balochistan)
হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে দায়ী করে ‘ভারত-সমর্থিত জঙ্গি’ আখ্যা দেয়। তবে ভারত এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছে, পাকিস্তান নিজের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছে। যুক্তরাষ্ট্রও হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেছে।



