Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে ভিসার মেয়াদ পেরিয়ে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে দিল্লিতে গ্রেফতার হয়েছেন ৭ জন বাংলাদেশি নাগরিক(Bangladeshi Arrest)। দিল্লি পুলিশের সাউথ-সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এএটিএস (Anti-Auto Theft Squad) পরিচালিত ‘অপারেশন ভিসা’ (Operation Vista) অভিযানের আওতায় তাদের আটক করা হয়। আটকদের নাম মহম্মদ নজরুল ইসলাম ফয়সাল, মহম্মদ আমজাদ হোসেন, মইনুল হোসেন, আলামিন, মহম্মদ কাউসার আলি, ইমরান হোসেন এবং আফরানুল হক ভুঁইয়া সামি।
মেয়াদ উত্তীর্ণ ভিসা, গ্রেফতার ৭ (Bangladeshi Arrest)
পুলিশ জানিয়েছে, মধ্য ও দক্ষিণ দিল্লির বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে গোপন তথ্যের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। প্রথমে নবি করিম এলাকা থেকে মহম্মদ নজরুল ইসলাম ফয়সালকে আটক করে পুলিশ। তার পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করে দেখা যায়, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি ইস্যু করা পাসপোর্টে ভারতে থাকার মেয়াদ ছিল ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান পাওয়া যায় এবং পরবর্তীতে সরিতা বিহার এলাকা থেকে অপর ৬ জনকে গ্রেফতার করা হয়।
তদন্তে প্রকাশ পায় যে, এই সাতজনই ডাবল-এন্ট্রি ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। এই ভিসার নিয়ম অনুযায়ী প্রতিবার পরিদর্শনে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত ভারতে অবস্থানের অনুমতি ছিল। কিন্তু তারা সেই নির্ধারিত ১৫ দিনের সময়সীমা পার হওয়ার পরও অবস্থান করছিলেন।
পুলিশ নিশ্চিত করেছে যে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটককৃতদের বিরুদ্ধে পূর্বে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি। তবে ভিসা বিধি লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে(Bangladeshi Arrest)।
আরও পড়ুন: Bashar al-Assad: বাশার আল আসাদের মৃত্যুদণ্ড: প্রাক্তন শাসককে ফাঁসির নির্দেশ অন্তর্বর্তী আদালতের
ইনস্পেক্টর সন্দীপ দাবাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের পর, আটককৃতদের ফরেনার্স আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিসে (FRRO) হাজির করা হয়(Bangladeshi Arrest)। এফআরআরও তাদের বিরুদ্ধে প্রশাসনিক বিধিনিষেধ জারি করে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর (Deportation) প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে তাদের দিল্লির ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।



