Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তন্ময় কুন্ডু: বারাসাত ইউনিভার্সিটিতে রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্র সংগঠন ও ABVP-র সদস্যদের মধ্যে গন্ডগোলের অভিযোগ উঠেছে (Barasat University)। ABVP-র অভিযোগ, তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আলতাফের নেতৃত্বে তাঁদের সংগঠনের সদস্যদের উপর হামলা চালানো হয়। ঘটনায় দু’জন ABVP সদস্য গুরুতর জখম হয়েছেন বলে দাবি সংগঠনের। তাঁদের চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাখিবন্ধন উৎসব উপলক্ষে (Barasat University)
জানা গিয়েছে, রাখিবন্ধন উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি অনুষ্ঠান করা হবে তা নিয়ে দিন প্রিন্সিপালের সাথে কথা বলতে যান এবিভিও ছাত্র সংগঠন। অভিযোগ, ওই অনুষ্ঠানে ABVP-র ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন সহযোগিতা করছে, তা নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসা হাতাহাতি ও মারামারিতে গড়ায় বলে অভিযোগ।
মারধরের অভিযোগ (Barasat University)
ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ABVP-র পক্ষ থেকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আলতাফ-সহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। পুরো ঘটনায় কারা জড়িত, কীভাবে সংঘর্ষের সূত্রপাত এবং অভিযোগের সত্যতা কতটা—তা খতিয়ে দেখা হচ্ছে।



