Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: এবার রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন (Mahua Moitra) কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই আর্জি জানিয়ে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের দৃষ্টি আকর্ষণ করেন মহুয়া মৈত্রর আইনজীবী।
মামলা দায়েরের অনুমতি (Mahua Moitra)
মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। মহুয়া মৈত্রর (Mahua Moitra) অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে পদক্ষেপ করছে পুলিশ। অথচ তিনি যে এফআইআর দায়ের করেছেন, সেটিকে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই তিনি গ্ৰেফতারির আশঙ্কা করছেন। সেই কারণে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম (Mahua Moitra)
গত ১ জুলাই, নদিয়ার কালীগঞ্জের পলাশিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে তৃণমূলের একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। কর্মিসভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন একদল জনতা। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম, কাদা ছোড়া হয়। কালো কাপড় দেখানোর পাশাপাশি চোর চোর স্লোগান দেওয়া হয়। বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের ঘেরাও করে এইভাবে হেনস্থা করেছেন বলে ফেসবুক লাইভ করে অভিযোগ করেন মহুয়া।
আরও পড়ুন: Calcutta High Court : সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি বিচারপতির
এরপরই পলাশি থানায় এফআইআর দায়ের করেন মহুয়া মৈত্র। কিন্তু মহুয়ার দাবি, তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও কার্যকর পদক্ষেপ করেনি পুলিশ। উল্টে, তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়েরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি, জোরপূর্বক এবং দমনমূলক কঠোর আইনি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর আইনি অধিকার সুরক্ষিত রাখতে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।


