Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হাতে বোনা শাড়ি ও বিভিন্ন স্টাইলিশ কাপড়ে শোভিত একদল মেয়ে। আলোকোজ্জ্বল ফ্যাশন শো মাতাচ্ছে ওরা। কিন্তু জানেন কী আসলে ওরা কারা? আসলে ওদের বুকের ভিতরে কী জ্বলে? আসলে ওদের অস্তিত্বের উৎপত্তিস্থল ঠিক কোথায়?(Bastar Fashion Show)
অন্ধকার থেকে আলোর পথে (Bastar Fashion Show)
৭ অগাস্ট। সরকারিভাবে এটি একটি তারিখ। অথচ একদল মহিলার জীবনেও এটি একটি তারিখ কেবল নয়, এটি বিশেষ একটি দিন। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হ্যান্ডলুম ডে-র উদযাপন হয় ছত্তিশগড়ে। হয় একটি বিশেষ ফ্যাশন শো, যেখানে শোয়ে হাতে বোনা কাপড় জামা শাড়িতে সেজে হাঁটেন একদল মেয়ে। সেইসব মেয়ে যাদের বুকে ছিল বিদ্রোহের আগুন আর হাতে বন্দুকের বনেট। আগুনখেকো একদল নকশাল মহিলা আত্মসমর্পণকারী যাদের দেখলে একসময় বস্তারের মানুষের হাড়হিম হয়ে যেতো। এইসব মেয়েদের অনেকেরই মাথার দামও ছিল পাঁচ কিংবা ছয় অঙ্কে। তারাই সমাজের মূল স্রোতে ফেরার লক্ষ্যে সামিল হলেন আলোর বৃত্তে।
ছত্তিশগড়ের বস্তার নকশাল ও মাওবাদীদের আখড়া বলে পরিচিত। যেখানে প্রায়শই বিদ্রোহীদের সঙ্গে সঙ্ঘর্ষের খবর মেলে। তবে সেইসব নকশাল বা মাও অ্যাক্টিভিস্টরা এখন অনেকটাই প্রশমিত। জানা গিয়েছে গত কয়েকবছরে প্রায় চার হাজার বিদ্রোহী আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরেছেন(Bastar Fashion Show)।
অসি ছেড়ে বাঁশি ধরেছেন ওরা। বন্দুককেই একসময় অস্ত্র বা গয়না করেছিলেন যাঁরা তাঁরা এখন আলোর মালায় উজ্জ্বল ফ্যাশন শোয়ের প্রধান আকর্ষণ(Bastar Fashion Show)। সমাজ সংস্কারের নেশায় যাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাঁরাই এখন সমাজের একটি অংশ হয়ে উঠতে চাইছেন। ছত্তিশগড়ের বস্তার তাঁদের ইচ্ছেপূরণের প্রমাণ হয়ে রইল।



