Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যাডমিন্টনের ডাবলসে পদক নিশ্চিত সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠি জুটি। বিশ্ব মিটের শেষ আটের লড়াইয়ে জয় তুলে নিতে সক্ষম হন তারা (BWF World Championships)
পদক নিশ্চিত ভারতের (BWF World Championships)
একবছর আগে প্যারিসের ইন্ডোর স্টেডিয়ামে ছেলেদের ব্যাডমিন্টনের ডাবলসে শেষ হয়েছিল পদক জয়ের স্বপ্ন। শনিবার সেই স্টেডিয়ামেই বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক প্রাপ্তি নিশ্চিত করলেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠি জুটি (BWF World Championships)।
মালয়েশিয়ার যে জুটির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে অলিম্পিক্স পদক হাতছাড়া হয়েছিল, সেই অ্যারন চিয়া ও সো উইয়ের বিরুদ্ধে এ দিন বিশ্ব মিটের শেষ আটের লড়াইয়ে ২১–১২, ২১–১৯ জয় ছিনিয়ে নিয়েছে সাত্ত্বিক চিরাগ জুটি। ভারতের এই জুটি এক সময় বিশ্বের এক নম্বরে উঠে এলেও এখন পিছিয়ে ৯ নম্বরে চলে গিয়েছে।
সাম্প্রতিককালে তারকা জুটির কোনও বড় সাফল্য দেখা না গেলেও বিশ্ব মিটে দেখা মিললো বড় সাফল্যের। শেষ চারে জায়গা করে নিয়েছেন তারা। সেমিফাইনালে ওঠার অর্থ ব্রোঞ্জ পদক প্রাপ্তি নিশ্চিত। সাত্ত্বিক চিরাগ জুটি ২০২২ সালেও বিশ্ব মিটে ব্রোঞ্জ পেয়েছিলেন। তবে এ বার তারা সেমিফাইনালের গণ্ডি টপকে পদকের রং বদলাতে দৃঢ় প্রতিজ্ঞ। ফাইনালে ওঠার পথে স্যাটচি জুটির প্রতিপক্ষ হবে চিনের ওয়াই লিউ আর বি চেন জুটি (BWF World Championships)।
আরও পড়ুন : Future Weapons of India : ভারতের ৫ টি ভবিষ্যৎ অস্ত্র! যা বদলে দেবে বহু ভূ-রাজনৈতিক সমীকরণ
পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা আগেই ছিটকে যাওয়ায় স্যাটচি জুটির হাত ধরেই বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের ঘরে একমাত্র পদক নিশ্চিত হয়েছে ভারতের। ২০১১ সাল থেকে বিশ্বচ্যাম্পিয়নশিপে খালি হাতে ফিরতে হয় নি ভারতকে। এ বারও সেই পদক প্রাপ্তি নিশ্চিত করে নিজেদের রেকর্ড ধরে রেখেছে ভারত। পরবর্তীতে পদকের রং যাই হোক না কেন এটা বলাই যায় ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে নতুন সাফল্যের গল্প লিখলেন সাত্বিক ও চিরাগ জুটি।


