Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট মিটতেই প্রকাশ্যে আসছিল বিভিন্ন প্রান্তে (Gyanesh Kumar) অশান্তির অভযোগ। এর বিরুদ্ধে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশণ। এই পরিস্থিতি সামাল দিতে সরাসরি বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার। তিনি স্পষ্ট নির্দেশ দিলেন যে আইনশৃঙ্খলা ভাঙার কোনও চেষ্টা সহ্য করা হবে না।
কমিশনের স্পষ্ট নির্দেশ (Gyanesh Kumar)
কমিশন স্পষ্ট জানিয়েছে, যারা হিংসা ছড়াচ্ছে, ভাঙচুর করছে বা এসবের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে দ্রুত গ্রেফতারির নির্দেশ দেয় হয়েছে প্রশাসনকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, এটাই এখন প্রধান লক্ষ।
আরও পড়ুন: Fake Card Suvendu Adhikari: শুভেন্দুর ‘শপথ গ্রহণের কার্ড’ ভাইরাল, বঙ্গ বিজেপির তরফে নয়া বার্তা!
কর্তাদের সঙ্গে বৈঠক
পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। মুখ্যসচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনারের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়মিত টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়াতে বলা হয়েছে।


