Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম BHIM Payments App চলতি অর্থবর্ষ FY26-এ লেনদেনের পরিমাণে ৩০১ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে(Bengal Digital Payment)। সংস্থার দাবি, সহজ ব্যবহার, নিরাপত্তা এবং নতুন নতুন ফিচারের কারণেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
অ্যাপের মাসিক লেনদেন বেড়েছে (Bengal Digital Payment)
NPCI BHIM Services Limited (NBSL)-এর তৈরি এই অ্যাপের মাসিক লেনদেন FY25-এর তুলনায় FY26-এ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে যেখানে লেনদেনের সংখ্যা ছিল ৫.৯৩ কোটি, সেখানে ২০২৬ সালের মার্চে তা বেড়ে দাঁড়ায় ২১.৬ কোটিতে। এপ্রিল ২০২৬-এ লেনদেনের সংখ্যা আরও বেড়ে ২২.৪৯ কোটিতে পৌঁছেছে এবং মোট লেনদেনের মূল্য হয়েছে ₹২৬,০৪০ কোটি।
BHIM অ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে
সংস্থার দাবি, পশ্চিমবঙ্গেও BHIM অ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। FY26-এ রাজ্যে অ্যাপের ৭১ শতাংশ লেনদেন হয়েছে ব্যক্তি থেকে ব্যবসায়ী (P2M) পেমেন্টে। এর মধ্যে মুদি দোকানে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ২২.৫ শতাংশ। এরপর রয়েছে খাদ্য ও রেস্তোরাঁ খাতে ১৮.৭ শতাংশ, কুইক কমার্সে ৬.৪ শতাংশ, ই-কমার্সে ৩.৯ শতাংশ এবং পেট্রোল পাম্পে ৩.৪ শতাংশ।

ডিজিটাল পেমেন্টে ভরসা মানুষের
NBSL-এর ম্যানেজিং ডিরেকর ও সিইও ললিতা নটরাজ বলেন, “BHIM Payments App-এর এই সাফল্য দেখাচ্ছে সাধারণ মানুষ এখন আরও বেশি ভরসা করছেন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উপর। পশ্চিমবঙ্গে মুদি দোকান থেকে রেস্তোরাঁ, যাতায়াত থেকে অনলাইন কেনাকাটা সব ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্ট দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।”
নতুন পরিষেবার প্রতি আগ্রহ বাড়ছে
তিনি আরও জানান, RuPay Credit Card on UPI-এর মত নতুন পরিষেবার প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। সংস্থার লক্ষ্য ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করে তোলা।
১৫টির বেশি আঞ্চলিক ভাষা
BHIM অ্যাপে বর্তমানে বাংলা-সহ ১৫টির বেশি আঞ্চলিক ভাষা রয়েছে। কম ইন্টারনেট সংযোগেও অ্যাপটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে, যাতে গ্রামীণ ও আধা-শহরাঞ্চলের মানুষও সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারেন।
অ্যাপের উল্লেখযোগ্য ফিচার (Bengal Digital Payment)
UPI Circle: নির্দিষ্ট সীমার মধ্যে পরিবারের সদস্য বা বিশ্বস্ত ব্যক্তিকে UPI পেমেন্টের অনুমতি দেওয়া যাবে।
Split Expenses: বন্ধু বা পরিবারের সঙ্গে বিল ভাগ করে সহজে পেমেন্ট করা যাবে।
Family Mode: পরিবারের খরচ ট্র্যাক ও পরিকল্পনা করার সুবিধা।
Spends Analytics: মাসিক খরচের বিশ্লেষণ ও বাজেট ব্যবস্থাপনার সুবিধা।
UPI Lite Auto Top-Up: ব্যালেন্স কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হবে।
Forex Payments: অ্যাপ থেকেই বিদেশি মুদ্রা বুক করার সুবিধা।
Prepaid Recharge: মোবাইল রিচার্জ ও পরিবারের সদস্যদের রিচার্জ করার সুবিধা।
Rewards: নির্দিষ্ট লেনদেনে পুরস্কারের সুবিধা।
আরও পড়ুন: Britney Spears: মদ ও মাদকের প্রভাবে গাড়ি চালানোয় অভিযুক্ত ব্রিটনি স্পিয়ার্স
আরও নতুন পরিষেবা (Bengal Digital Payment)
সংস্থা জানিয়েছে, ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে আগামী দিনে আরও নতুন পরিষেবা আনা হবে।



