Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ ও মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করেছে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ(Britney Spears)। ১ মে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, ৪৪ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে একটি মিসডিমিনর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের সামনে ব্রিটনির অস্বাভাবিক আচরণ (Britney Spears)
ঘটনাটি ঘটেছিল গত ৪ মার্চ। সম্প্রতি প্রকাশ্যে আসা পুলিশ রিপোর্ট ও ভিডিওতে জানা গেছে, ট্রাফিক পুলিশ ব্রিটনিকে থামানোর পর তাঁর আচরণ ছিল অস্বাভাবিক। রিপোর্টে বলা হয়েছে, তিনি “অসংলগ্নভাবে” কথা বলছিলেন এবং তাঁর মেজাজে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছিল।
পুলিশ কর্তাদের খাওয়ার আমন্ত্রণ
পুলিশকে ব্রিটনি জানান, তিনি ছয় ঘণ্টা আগে মাত্র একটি মিমোসা পান করেছিলেন। এমনকি নিজের নেশার মাত্রা “১০-এর মধ্যে শূন্য” বলেও দাবি করেন। এক পর্যায়ে তিনি পুলিশ কর্মকর্তাদের নিজের বাড়িতে গিয়ে খাবার খাওয়ার আমন্ত্রণ জানান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমার বাড়িতে আসুন, আমি আপনাদের জন্য লাসানিয়া বা যা চাইবেন রান্না করব। আমার একটা সুইমিং পুলও আছে।”
ড্রাগ টেস্টে মাদকের প্রভাব
পুলিশের করা দুটি ব্রেথালাইজার টেস্টে ব্রিটনির অ্যালকোহল লেভেল ছিল .05 এবং .06, যা ক্যালিফোর্নিয়ার আইনি সীমা .08-এর নিচে। তবে পরে করা ড্রাগ রিকগনিশন পরীক্ষায় জানা যায়, তিনি “সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুল্যান্ট”-এর প্রভাবে ছিলেন।
ব্রিটনির ব্যাগে প্রেসক্রিপশনবিহীন অ্যাডেরল (Britney Spears)
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ব্রিটনির ব্যাগ থেকে প্রেসক্রিপশনবিহীন অ্যাডেরল পাওয়া যায়। তিনি পুলিশকে জানান, ২০০ মিলিগ্রাম ল্যামিকটাল নিয়েছিলেন এবং নিজেকে “এলিভেটেড” রাখতে অ্যাডেরল ব্যবহার করেন।
আরও পড়ুন: Indian Protein Food: প্রোটিন সাপ্লিমেন্টের চলের আগেই ভারতীয় রান্নাঘরে ছিল ‘সুপারফুড’
আদালতে শাস্তি ব্রিটনির (Britney Spears)
গ্রেফতারের সময় কখনও ব্রিটনিকে ব্রিটিশ উচ্চারণে কথা বলতে শোনা যায়, আবার কখনও তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে তিনি ‘ওয়েট রেকলেস’ অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাঁকে ১২ মাসের প্রবেশন, জরিমানা এবং তিন মাসের DUI প্রোগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে।



