Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গল টি-২০ লিগে জয়ের ধারা বজায় রাখল রাঢ় এবং হাওড়া (Bengal t20)
লিগে জয়ের ধারা বজায় দলের (Bengal t20)
চলতি একটি প্রবাদ আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। প্রচলিত এই প্রবাদটি মূলত মেয়েদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তবে সব সময় মেয়েদের এই রান্নার সঙ্গে জুড়ে দেওয়ার স্টেরিওটাইপ ধারণা বারবার ভেঙেছেন মেয়েরাই। বারবার তাঁরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাঁরা বিশ্বজয় করার ক্ষমতা রাখে (Bengal t20)।
কল্পনা চাওলার কথা নিশ্চই সকলের স্মরণে আছে। তিনি বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্র নভোচারী এবং মহাকাশযান বিশেষজ্ঞ। যে কোন ক্ষেত্রেই মেয়েরা দাপিয়ে বেড়িয়েছেন। সদ্য কয়েকদিন আগেই মেয়েরা বিশ্বজয় করেছেন, বিশ্বকাপ জিতে তাঁরা দেখিয়ে দিয়েছেন তাঁরা কোনও অংশে কম নয়। এরপর থেকেই মেয়েদের ক্রিকেট নিয়ে বিশেষ ভাবে আগ্রহ বেড়েছে। এছাড়াও ওমেন্স প্রিমিয়ার লিগ সেই জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে। এবার যাতে আরও বেশি করে বাংলার মেয়েরা এগিয়ে আসেন ক্রিকেট খেলতে এবং জাতীয় দলের হয়ে পারফর্ম করার জন্য নিজেদের তৈরি করতে পারেন সেই কথা মাথায় রেখেই বেঙ্গল টি-টোয়েন্টি লিগ। সেখানেও মেয়েদের দাপট অব্যাহত।
বেঙ্গল টি২০ লিগে মেয়েদের বিভাগে জয়ের ধারা অব্যাহত রাখল শ্রাচী রাঢ় টাইগার্স ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে আজ প্রথম ম্যাচে কলকাতা রয়্যাল টাইগার্সকে ৭ উইকেটে হারাল শ্রাচী রাঢ় টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছিল। অধিনায়ক মিতা পাল করেন ৬৭ (৫৩)। দুটি করে উইকেট নেন মামণি রায় ও রূপল তিওয়ারি। এরপর ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাঢ়। ম্যাচের সেরা বৃষ্টি মাজি করেন ৬৯ (৪১)। মিতা পাল, দেবস্মিতা খালসা ও তৃষিতা সরকার একটি করে উইকেট পেয়েছেন (Bengal t20)।
এদিনের দ্বিতীয় ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ৮৪ রানে হারাল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। টস জিতে প্রথমে ব্যাট করে হাওড়া তোলে ২ উইকেটে ১৫৯। প্রিয়াঙ্কা প্রসাদ ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। তিথি দাস অপরাজিত থাকেন ৪৩ (৪৭) রানে (Bengal T20)।

আরও পড়ুন: WB Police: নেতাদের ‘ডিম থেরাপি’ আমজনতার ! লক্ষ্যভ্রষ্ট ডিমের গেরোয় নাজেহাল পুলিশ
রিয়া কে মাহাত দুটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৭৫ রানেই শেষ শিলিগুড়ি। স্নেহা গুপ্ত করেন ২৩। শ্রেয়সী আইচ ৩.৩ ওভারে ১৪ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন। রেমন্ডিনা খাতুন নেন তিন উইকেট (Bengal t20)।


