Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে অন্যতম অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে বারাসত আদালতের মঞ্জুর করা আগাম জামিন খারিজের আবেদন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিধাননগর পুলিশ কমিশনারেট(Bidhannagar)। আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে প্রশান্ত বর্মনের জামিন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
চুরি যাওয়া গয়না কেনার অভিযোগ (Bidhannagar)
পশ্চিম মেদিনীপুরের দিলামাটিয়ার বাসিন্দা নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম স্বপন কামিল্যা। গত ১০-১৫ বছর ধরে দত্তাবাদে দোকান ভাড়া করে ব্যবসা করতেন তিনি। পরিবারের অভিযোগ, অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে কিছু গয়না চুরি হয়। এবং সেই গয়না স্বপন কামিল্যার দোকানে বিক্রি করা হয় বলে দাবি করেন বিডিও। সেই বিষয়ে খোঁজখবর করতে স্বপনবাবুর দোকানে আসেন প্রশান্ত বর্মন। এই নিয়ে দু’জনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের (Bidhannagar)
২৮ অক্টোবর একটি নীলবাতি গাড়ি নিয়ে ফের গয়নার দোকানে আসেন বিডিও। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলেই দাবি স্বর্ণব্যবসায়ীর পরিবারের। ওই গাড়িতে করেই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরের দিন নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড় এলাকার ঝোপ থেকে তাঁর স্বপন কামিল্যার উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করার অভিযোগ তোলে পরিবার।
আগাম জামিনের আবেদন মঞ্জুর (Bidhannagar)
এরপরই কিছুদিনের জন্য গা ঢাকা দেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। পরে সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত জর্জ কোর্টে আগাম জামিনের আবেদন করেন প্রশান্ত। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। পরে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। কিন্তু বিধাননগর পুলিশের দাবি, ভুয়ো নথি দেখিয়ে আদালত থেকে আগাম জামিন নিয়েছেন প্রশান্ত। আদালতে প্রশান্তর আইনজীবী দাবি করেন, ঘটনার দিন তাঁর মক্কেল নিউটাউনের ফ্ল্যাটে ছিলেন না। একটি গেস্ট হাউজে ছিলেন। সেই গেস্ট হাউজের একটি রশিদও আদালতে দেখান তিনি।
ভুয়ো তথ্য দিয়ে জামিন, দাবি পুলিশের (Bidhannagar)
পুলিশের দাবি, গেস্ট হাউজের সেই রশিদ ভুয়ো। এই তথ্যকে হাতিয়ার করেই প্রশান্তর আগাম জামিন খারিজ করতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পুলিশের দাবি, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে প্রশান্তর নিউটাউনের ফ্ল্যাটেই নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার দিন প্রশান্ত তাঁর ফ্ল্যাটেই ছিলেন। অভিযুক্ত বিডিও আদালতে মিথ্যে বলে জামিন নিয়েছেন। তাই বারাসত আদালতের জামিন মঞ্জুরের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিধাননগর পুলিশ কমিশনারেট। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: Imran Khan: জেলবন্দি ইমরানকে দেখার আর্জি, আন্দোলনের ডাক দল পিটিআইয়ের



