Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ফের উত্তেজনার মাঝে ঘটে গেল দুর্ঘটনা। ক্যাপটেন্সি টাস্কে অংশ নিতে গিয়ে আহত হলেন অভিনেত্রী সৃজলা গুহ। এই সপ্তাহে সোনামণি সাহা ছাড়া বাকি প্রতিযোগীদের নাম রয়েছে নমিনেশন তালিকায়। ফলে ক্যাপ্টেনের পদটি এবারে প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ক্যাপ্টেন নির্বাচিত হলে এক সপ্তাহের জন্য নমিনেশন থেকে নিরাপদে থাকা যায়।
প্রথম পর্বে পাঁচজন (Bigg Boss Bangla)
ক্যাপটেন্সি টাস্কের জন্য মিউজিক্যাল (Bigg Boss Bangla) চেয়ার পর্বের পর নির্বাচিত হন পাঁচ প্রতিযোগী-মনামী ঘোষ, জিতু কমল, সৃজলা গুহ, রাজবীর ও তনুশ্রী। টাস্কে প্রত্যেককে কাঠের ঘোড়ার উপর বসে থাকতে হয়। অন্য প্রতিযোগীদের দায়িত্ব ছিল নিজেদের পছন্দের প্রতিযোগীকে সমর্থন করা এবং অপছন্দের প্রতিযোগীকে ঘোড়া থেকে সরানোর চেষ্টা করা।
নন্দিনীর কার্যকলাপ (Bigg Boss Bangla)
এই টাস্ক চলাকালীন প্রথমে রাজবীরের ঘোড়া উল্টে দেন নন্দিনী। পরে সৃজলার কাছেও গিয়ে একইভাবে তাঁর ঘোড়া উল্টে দেওয়া হয়। সেই সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে চোট পান সৃজলা। ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। সহ-প্রতিযোগীরা দ্রুত আইসপ্যাক নিয়ে এলেও তাঁর ব্যথা কমেনি। পরিস্থিতি দেখে বিগ বসের নির্দেশে তাঁকে স্টোর রুমে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক এসে তাঁর চিকিৎসা করেন।
আরও পড়ুন: Heavy Rainfall: রাতেই উপকূলে আছড়ে পড়বে গভীর নিম্নচাপ, কোথায় ল্যান্ডফল?
ঘটনার পর নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ দেখা যায় হাউজের একাধিক সদস্যের মধ্যে। শেষপর্যন্ত ক্যাপটেন্সি টাস্কে টিকে থাকেন তনুশ্রী ও মনামী। ভোটাভুটিতে তনুশ্রী এগিয়ে গিয়ে এই সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচিত হন।



