Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের অন্যতম পরিচিত (Bisleri Water Contamination) বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র পরীক্ষায় সংস্থার একটি ইউনিট থেকে সংগৃহীত জলের নমুনায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। পরপর দু’টি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সংশ্লিষ্ট নমুনাকে ‘অনিরাপদ’ ঘোষণা করেছে কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা। পাশাপাশি, বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করার অনুমতিও দেওয়া হয়েছে।
কেন নিরাপদ নয়? (Bisleri Water Contamination)
প্রাথমিক পরীক্ষায় জলের মধ্যে নির্ধারিত (Bisleri Water Contamination) মাত্রার তুলনায় বেশি পরিমাণে ব্রোমেট পাওয়া যায়। জল পরিশোধনের সময় ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই উপাদান তৈরি হতে পারে। পানীয় জলে ব্রোমেটের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। পরীক্ষার রিপোর্টে এই সীমা অতিক্রম করার বিষয়টি সামনে আসার পরই সংশ্লিষ্ট জলকে নিরাপদ নয় বলে জানায় FSSAI।
সংস্থার তরফে পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে আপিল
এরপর সংস্থার তরফে পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে আপিল (Bisleri Water Contamination) করা হয়। দ্বিতীয় দফায় নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানে পরীক্ষার সময় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতির কথাও উঠে আসে। ব্রোমেট এবং PAHs—দুটিই সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক হিসেবে পরিচিত। ফলে দ্বিতীয় পরীক্ষাতেও নমুনাটি অনিরাপদ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন: Monday Horoscope 2026: বৈকুণ্ঠ চতুর্দশীতে গ্রহের শুভ যোগ, মেষ থেকে মীন-কেমন কাটবে আজকের দিন?
এই ফলাফলের ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে FSSAI। এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে বিসলেরি কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। সংস্থার দাবি, তাদের বোতলজাত জল ১০টি পরিশোধন ধাপ এবং ৯০টি মান যাচাইয়ের মধ্য দিয়ে যায়। তবে সাম্প্রতিক পরীক্ষার রিপোর্ট বোতলজাত পানীয় জলের গুণমান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


