Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নানা উদ্যোগ দেখা গেলেও অরুণাচল সীমান্তকে কেন্দ্র করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন এখনও অব্যাহত (Indian-Chaina Meeting)। এই পরিস্থিতিতে সীমান্তে নতুন করে সংঘাত এড়াতে এবং শীতের মরশুমের আগে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ফের আলোচনায় বসেছেন ভারত ও চিনের শীর্ষস্থানীয় সেনাকর্তারা। সূত্রের খবর, প্রায় ১০ দিন ধরে চলা এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, টহলদারি এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

শীতের আগে সীমান্তে শান্তি ফেরানোর উদ্যোগ (Indian-Chaina Meeting)
জানা গিয়েছে, ভারতীয় সেনার তিন নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া এবং চিনের শীর্ষ সামরিক প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। বৈঠকে বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। দিওয়ালির পর ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই আলোচনা চলে। মূল লক্ষ্য ছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়া আটকানো এবং সীমান্তে শান্তি বজায় রাখা(Indian-Chaina Meeting)।
টহলদারি নিয়ে টানাপোড়েন, আলোচনায় অরুণাচল (Indian-Chaina Meeting)
এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর কিবিথু সেক্টরের ওয়াচা-দামাই বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টে পূর্ব সেক্টরে প্রথম কোর কমান্ডার স্তরের বৈঠক হয়েছিল। টাকসিং ও আসাফিলা-সহ অরুণাচলের একাধিক এলাকায় টহলদারি নিয়ে টানাপোড়েনের প্রেক্ষাপটে সাম্প্রতিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত মাসে অরুণাচল সীমান্তে ভারত-চিন মুখোমুখি পরিস্থিতির বিষয়টি প্রকাশ্যে আসে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছিলেন, চিনের নির্ধারিত টহলদারির নিয়ম বদলের কারণে সীমান্তে পরিস্থিতি বিঘ্নিত হয়েছে।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর বার্তা
দুই বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানো, টহলদারির সময় সংঘাতের আশঙ্কা কমানো এবং যোগাযোগের সমন্বয় বাড়ানোই এই দীর্ঘ আলোচনার অন্যতম লক্ষ্য ছিল বলে খবর। ভারতের পক্ষ থেকে সীমান্তে শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি বলেও ভারতের অবস্থান। বৈঠক সদর্থক হয়েছে বলে সূত্রের দাবি। তবে এই আলোচনার বিষয়ে চিনের আনুষ্ঠানিক অবস্থান এখনও স্পষ্ট নয়। সীমান্তে শান্তি বজায় রাখার এই উদ্যোগ আগামী দিনে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।



