Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে ফের বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে (Hyderabad gets threat)। লস্কর-ই-তৈবার নামে পাঠানো একটি হুমকি ইমেলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে হায়দরাবাদে। শহরের একাধিক জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ প্রশাসন।

২৬/১১-র ধাঁচে হামলার হুমকি (Hyderabad gets threat)
সূত্রের খবর, রবিবার পাঠানো ওই হুমকি ইমেলে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ধাঁচে নাশকতা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। হুমকি বার্তায় হায়দরাবাদের কাচিগুড়া এলাকার ‘হোটেল টুরিস্ট প্লাজা’ এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনকে নিশানা করার কথা বলা হয়েছে। পাশাপাশি, হামলায় অন্তত ৩০০ জনকে হত্যার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে দাবি। ইমেল প্রেরক নিজেকে লস্কর-ই-তৈবার সদস্য বলে পরিচয় দিয়েছে। এই হুমকির পর হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে উচ্চপদস্থ আধিকারিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। যদিও হুমকির সত্যতা ও সম্ভাব্য বিপদের মাত্রা যাচাই করতে নিরাপত্তা সংস্থাগুলি তৎপর রয়েছে (Hyderabad gets threat)।
জঙ্গিদের মৃত্যুর বদলা নেওয়ার দাবি (Hyderabad gets threat)
হুমকি ইমেলে গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামের জঙ্গলপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত দক্ষিণ কাশ্মীরের লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি। সেই ঘটনাকে কেন্দ্র করেই নাশকতার পরিকল্পনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
শহরজুড়ে নিরাপত্তা জোরদার
হুমকি ইমেল সামনে আসার পরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে হায়দরাবাদ পুলিশ। কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল টুরিস্ট প্লাজা ছাড়াও শহরের জনবহুল এলাকা, হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, পরিত্যক্ত বস্তু ও যানবাহনের গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি পুলিশি টহলদারি, তল্লাশি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। হুমকির সত্যতা যাচাই ও সম্ভাব্য বিপদ মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতা অব্যাহত রয়েছে। হায়দরাবাদজুড়ে সতর্ক নজরদারি চালানো হচ্ছে।



