Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগরে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়-জয়কার। রাজ্য সরকারের ব্যবস্থাপনা-উন্নয়নের ঢালাও প্রশংসা সকল পুণ্যার্থীর মুখে। গঙ্গাসাগরে (Gangasagar Mela) সরকারি সুবিধায় খুশি সকলেই। সাগর মেলাকে পরিবেশবান্ধব রাখার উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ভিন রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা। কুম্ভয় লুট হয়, সাগরে কোনও লুট হয় না। যোগীরাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা-সহ অন্যান্য রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছেন। আগামী নির্বাচনে বাংলায় দিদিই জিতুক- চাইছেন বিজেপি শাসিত ভিন রাজ্যের পুণ্যার্থীরাও।
বদলেছে গঙ্গাসাগরের চিত্র! (Gangasagar Mela)
একটা সময় প্রবাদ ছিল ‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাগরকে ঢেলে সাজানোর উন্নয়নে এখন সেই প্রবাদ বদলে হয়ে গিয়েছে ‘সব তীর্থ একবার, গঙ্গাসাগর বার বার’। গঙ্গাসাগর মানেই একটা ‘মিনি ভারতবর্ষ’। এবছর কুম্ভ না থাকায় সাগরে পুণ্যস্নানে রেকর্ড ভিড় হবে বলেই মনে করছে সরকার ও প্রশাসন। তাই এবছরের গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela) শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এবং পরিবেশবান্ধব ও দূষণমুক্ত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আর তাতেই বদলে গিয়েছে গোটা, গঙ্গাসাগরের চিত্রটা।
আরও পড়ুন: Mamata Banerjee: বিহারের সমীক্ষায় ‘ব্ল্যাক ম্যাজিক’,’ব্ল্যাক গেম’-এর দাবি মমতার!
সেই পদক্ষেপে খুশি দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার ও প্রশাসনের ঢালাও প্রশংসা তাদের মুখে। এত মানুষের ভিড় হলেও যাতায়াত থেকে শুরু করে থাকা-খাওয়া, নির্বিঘ্নে স্নান করা, কপিলমুনির মন্দিরে পুজো দিতে কোনও অসুবিধাই হচ্ছে না। মেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব রাখার উদ্যোগেও স্বাগত জানাচ্ছেন সকলে। শান্তিপূর্ণ, নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সবকিছু করতে পারায় সরকারি ব্যবস্থাপনায় খুশি সকলেই।
কুম্ভর থেকেও ভালো গঙ্গাসাগরে ব্যবস্থাপনা!
কুম্ভ মেলার থেকেও গঙ্গাসাগরে (Gangasagar Mela) সরকারি ব্যবস্থাপনা অনেক ভালো। কুম্ভতে সরকারি ব্যবস্থাপনার নামে পুণ্যার্থীদের থেকে লুট করা হয়। কিন্তু সাগরে কোনও লুট হয় না বলেই জানাচ্ছেন খোদ বিজেপি শাসিত যোগিরাজ্য উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা থেকে আগত পুণ্যার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাঁর ডাকে সাড়া দিয়ে সকলের মুখেও একই কথা- ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বার বার’। সরকারি সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনায় এতটাই খুশি যে বারবার তাঁরা গঙ্গাসাগরে আসতে চান বলেও জানিয়ে দিলেন।

আরও পড়ুন:Weather Update: কলকাতায় তাপমাত্রা বাড়লেও শীত এখনও কাটেনি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উচ্ছ্বসিত সাগরে আগত সকল পুণ্যার্থী। তাই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা থেকে আগত পুণ্যার্থীরাও আওয়াজ তুলছেন ও চাইছেন বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলই জিতুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে আশাবাদী তাঁরা। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম শুভেচ্ছা ও অভিনন্দনও জানাচ্ছেন তারা। বাংলায় এরকম উন্নয়নের ধারা বজায় রাখুক- চাইছেন সকলে।
সব মিলিয়ে গঙ্গাসাগরে (Gangasagar Mela) আগত পুণ্যার্থীরা সরকারি ব্যবস্থাপনায় বেজায় খুশি। তাই তাঁরাও চাইছেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক।


