Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গভীর রাতের অগ্নিকাণ্ড ঘিরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল নিতাই দাস নামে এক বিজেপি কর্মীর দোকান (BJP)। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।
কোথায় ঘটেছে?
ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানার বাইলানি বাজারে। অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা আগেই এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা ও উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরই গভীর রাতে রহস্যজনকভাবে আগুন লাগে দোকানে (BJP)।
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপ-প্রধান শহিদুল শেখ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। বাজার বন্ধের ডাক দেয় বিজেপি কর্মী সমর্থক এবং ব্যবসায়ীরা। অভিযোগ আচমকাই ক্ষুব্ধ ব্যবসায়ী ও বিজেপি সমর্থকরা উপপ্রধান শহিদুল শেখের দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে (BJP)।

আরও পড়ুন: Annapurna Bhandar: ১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প! আবেদনের নিয়ম জানালো অর্থ দফতর
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে গোটা বাইলানি বাজার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর (BJP)।


