Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন আরবানায় (Urbana Assault Case) ভয়াবহ ঘটনা। ফ্ল্যাটে একা থাকা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ওই ফ্ল্যাটেরই রাঁধুনির বিরুদ্ধে। অভিযোগ, মহিলা বাধা দিলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা করে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলাকে। আর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্গাপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কী ঘটেছিল? (Urbana Assault Case)
পুলিশ সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৩ অগস্ট দুপুর প্রায় ২টো ৫৫ মিনিট (Urbana Assault Case) নাগাদ ঘটনাটি ঘটে আনন্দপুর থানার অন্তর্গত আরবানা আবাসনের টাওয়ার সিক্সে। অভিযোগ, ওই ফ্ল্যাটের রাঁধুনি ৩২ বছরের মন্তু কুমার ফ্ল্যাটে থাকা ৩২ বছরের এক গৃহকর্মীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।
ঘটনার সময় মহিলা রান্নাঘরে নিজের কাজ করছিলেন। সেই সময় ফ্ল্যাটে আর কেউ ছিলেন না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ধারালো অস্ত্র দিয়ে হামলা (Urbana Assault Case)
অভিযোগ, মহিলার প্রতিরোধের মুখে পড়ে তাঁকে (Urbana Assault Case) রান্নাঘরের ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে অভিযুক্ত। গুরুতর জখম হয়ে পড়েন ওই মহিলা। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় মন্তু কুমার। ঘটনার পর দ্রুত মহিলাকে উদ্ধার করে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
শহর ছেড়ে পালানোর চেষ্টা! (Urbana Assault Case)
ঘটনার খবর পেয়েই তদন্তে নামে কলকাতা পুলিশ। অভিযুক্ত যাতে শহর ছেড়ে পালাতে না পারে, তার জন্য শুরু হয় তল্লাশি ও গতিবিধির উপর নজরদারি। পুলিশের গুন্ডা দমন শাখা বা ARS-এর একটি দল অভিযুক্তের গতিবিধি ট্র্যাক করতে শুরু করে। তদন্তে উঠে আসে, শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে মন্তু কুমার।
শেষ পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার
এরপরই পুলিশ জানতে পারে, অভিযুক্ত একটি ট্রেনে চেপে কলকাতা ছাড়ার চেষ্টা করছে। লালবাজারের খবরের ভিত্তিতে ARS ও RPF যৌথভাবে তৎপর হয়। দুর্গাপুর স্টেশনে পাঞ্জাব মেল ট্রেনে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত অভিযুক্ত মন্তু কুমারকে গ্রেফতার করা হয়।
বর্তমানে অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ঘটনার পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, ধর্ষণের চেষ্টার অভিযোগের পাশাপাশি হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। আর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করায় তদন্তে বড় অগ্রগতি কলকাতা পুলিশের।


