Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে টরন্টোস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ(Canada NRI Alert)। ভিসা, অভিবাসন সংক্রান্ত নথি এবং চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারকরা নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করছে বলে জানানো হয়েছে।
কানাডায় ভারতীয় দূতাবাসের সতর্কবার্তা (Canada NRI Alert)
এক্স-এ প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে বহু ভারতীয় নাগরিক তথাকথিত “স্পুফিং কল”-এর শিকার হচ্ছেন। এসব কলের মাধ্যমে প্রতারকরা নিজেদের ভারতীয় কনস্যুলেটের প্রতিনিধি দাবি করে নানা ধরনের তথ্য ও অর্থ আদায়ের চেষ্টা করছে।
কনস্যুলেটের মতে, প্রতারণামূলক ফোনগুলিতে সাধারণত কানাডিয়ান ভিসা, স্থায়ী বাসিন্দার মর্যাদা, অভিবাসন সংক্রান্ত সমস্যা বা আকর্ষণীয় চাকরির প্রস্তাবের কথা বলা হয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য চাওয়া হয় বা নির্দিষ্ট অঙ্কের অর্থ পাঠানোর জন্য চাপ দেওয়া হয়।
ভারতীয় মিশন স্পষ্ট করে জানিয়েছে যে, তাদের কাজ মূলত ভারতীয় কনস্যুলার পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে রয়েছে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), ভিসা, ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (OCI), হলফনামা এবং ভারতে ব্যবহারের জন্য পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত পরিষেবা।
কনস্যুলেট আরও জানিয়েছে, কোনও আবেদনকারীর কাছ থেকে অতিরিক্ত নথি প্রয়োজন হলে তা শুধুমাত্র @mea.gov.in ডোমেইন থেকে পাঠানো সরকারি ই-মেলের মাধ্যমে চাওয়া হয়। খুবই বিরল ক্ষেত্রে কনস্যুলেটের কোনও কর্মকর্তা সরাসরি ফোন করলে তিনি নিজের নাম, বিভাগ এবং সংশ্লিষ্ট আবেদনের নম্বর উল্লেখ করেন(Canada NRI Alert)।
আরও পড়ুন: Musk Trillionaire: ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক! ১ ট্রিলিয়ন ডলার আসলে কত বড় অঙ্ক?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কনস্যুলেটের কোনও কর্মকর্তা কখনও ফোনে অর্থ প্রদানের দাবি করেন না। ভারতীয় নাগরিকদের সন্দেহজনক ফোনকল উপেক্ষা করার এবং কোনও ব্যক্তিগত তথ্য বা অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে(Canada NRI Alert)। এমন কল পেলে অবিলম্বে কানাডিয়ান অ্যান্টি-ফ্রড সেন্টার (1-888-495-8501) এবং নিকটস্থ পুলিশ স্টেশনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে ভারতীয় কনস্যুলেট।



