Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যাম্পটন(Brampton) শহরে টো-ট্রাক ব্যবসা ঘিরে প্রতিদ্বন্দ্বিতার জেরে ঘটে যাওয়া এক গুলিকাণ্ডে তিন ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালককে গ্রেফতার করেছে পিল রিজিওনাল পুলিশ(Canada)। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত চতুর্থ এক সন্দেহভাজন এখনও পলাতক। তদন্তের অংশ হিসেবে গুলির ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।
কীভাবে ঘটে গুলির ঘটনা (Canada)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ অক্টোবর রাতে ব্র্যাম্পটনের ম্যাকভিন ড্রাইভ ও ক্যাসলমোর রোড সংলগ্ন একটি পার্কিং লটে ঘটনাটি ঘটে। দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের নিয়ে গঠিত দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। খুব দ্রুত সেই বিবাদ চরমে পৌঁছায় এবং এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিতে একজন সামান্য আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করা হয়।
তদন্তের পর গ্রেফতার (Canada)
ঘটনার পর কয়েক সপ্তাহ ধরে তদন্ত চালায় পুলিশ। এরই মধ্যে একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। ২০ নভেম্বর ক্যালেডনের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মনজ্যোৎ ভাট্টি (২৬), নবজ্যোৎ ভাট্টি (২৬) এবং আমনজ্যোৎ ভাট্টি (২২)। তিনজনই ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালক।
কী কী অভিযোগ (Canada)
মনজ্যোৎ ভাট্টির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। ব্র্যাম্পটনের অন্টারিও কোর্ট অব জাস্টিসে জামিন শুনানির পর বর্তমানে জামিনে মুক্ত মনজ্যোৎ। নবজ্যোৎ ও আমনজোতের বিরুদ্ধে গাড়িতে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়ে জেনেও সেখানে উপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Hasina: ‘বাংলাদেশ গভীর সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে’: নির্বাসন থেকে জানালেন শেখ হাসিনা
টো-ট্রাক দ্বন্দ্বে উদ্বেগ (Canada)
পুলিশ জানিয়েছে, গ্রেটার টরন্টো এলাকায় টো-ট্রাক গোষ্ঠীগুলোর মধ্যে চলতে থাকা দ্বন্দ্বেরই অংশ এই গুলিকাণ্ড। বিষয়টি নিয়ে তদন্ত এখনও চলছে।



