Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় এক বিরাট সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। দীর্ঘ ৫ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো এক ‘ঘোষিত অপরাধী’-কে অবশেষে গ্রেফতার করলেন সিবিআই গোয়েন্দারা। ধৃতের নাম খালিদ-উজ-জামান। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মহারাষ্ট্রের নান্দেড় জেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে তাকে পাকড়াও করা হয়েছে। দত্তপুকুরের হাসনুর জামান হত্যাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত ছিল এই খালিদ।

নৃশংসভাবে খুন (CBI)
সিবিআই-এর তরফে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার, ২৯শে জুন, মহারাষ্ট্রের নান্দেড় জেলার ‘ইয়েতালা’ নামক এক প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে পলাতক অপরাধী খালিদ-উজ-জামান-কে। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত উত্তর কালসারা গ্রাম। ওই বছরের ৩রা মে সেখানে নৃশংসভাবে খুন হন হাসনুর জামান নামে এক ব্যক্তি।
কলকাতা হাইকোর্টের নির্দেশ (CBI)
পরবর্তীকালে, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। ১লা সেপ্টেম্বর, ২০২১-এ দত্তপুকুর থানার এফআইআর নম্বর ২৮৬/২০২১-এর সূত্র ধরে মামলার তদন্ত শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্ত চলাকালীন ২০২১ এবং ২০২২ সালের মধ্যে খালিদ-উজ-জামান সহ মোট ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে মূল ও সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছিল।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আদালতের অতিরিক্ত দায়
কিন্তু এফআইআর দায়ের হওয়ার পর থেকেই দীর্ঘ ৫ বছর ধরে ফেরার ছিল এই খালিদ। সিবিআই-এর একাধিক সমন এড়িয়ে সে বারবার তদন্ত প্রক্রিয়া ও আদালতের ট্রায়াল থেকে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। ধৃত অভিযুক্তকে ট্রানজিট রিম্যান্ডে মহারাষ্ট্রের ধর্মাবাদের থেকে কলকাতায় নিয়ে আসা হবে এবং তারপর বারাসাত জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে হাজির করা হবে।



