Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার রাত ১২ টায় শেষ হল রাজ্যে SIR এর প্রথম পর্যায়ের কাজ। রাজ্যের CEO দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৫৮ লক্ষ (CEO SIR)। অর্থাৎ মোটামুটি ভাবে রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটার ৫৮ লক্ষ! (CEO SIR)
বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয় এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯। অনুপস্থিত ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ১ হাজার ৪৬২। এখনও পর্যন্ত রাজ্যে স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ এবং ভুয়ো ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫। অন্যান্যদের তালিকায় রয়েছে ৫৭ হাজার ৫০৯ জনের নাম। নো-ম্যাপিংয়ের তালিকায় রয়েছে প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম।
প্রত্যেককেই ডাকা হবে হিয়ারিং-এ (CEO SIR)
২০০২-র সঙ্গে কোনওরকমের লিঙ্কেজ নেই এই ভোটারদের। ফলে এদের প্রত্যেককেই ডাকা হবে হিয়ারিং-এ বলে কমিশন সূত্রে খবর। এনিউমারেশন পর্বের শেষ দিন কমিশন জানায় এখনও পর্যন্ত প্রোজেনি ম্যাপিং তালিকায় রয়েছে ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জনের নাম এবং সেল্ফ ম্যাপিং এর তালিকায় রয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জনের নাম। নথি যাচাইয়ের ক্ষেত্রে কমিশন মনে করছে এই দুই তালিকায় থাকা ভোটারের ডাকও পড়তে পারে হিয়ারিং এ।
১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ (CEO SIR)
১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার আগেই মৃত-ভুয়ো-স্থানান্তরিত-অনুপস্থিত ভোটারদের তালিকা DEO দের ওয়েবসাইট ও CEO ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। আর সেই তালিকা প্রকাশের পর কত জনের নাম বাদ পড়তে চলেছে খসড়া ভোটার তালিকা থেকে তা আরও স্পষ্ট হবে।
আরও পড়ুন: Kolkata Weather: দেশজুড়ে শীতের দাপট, কী বলছে আবহাওয়া দপ্তর?
আরও এক দফায় ৫ রাজ্যে বাড়ল সময়সীমা (CEO SIR)
কয়েকদিন আগেই বাংলা-সহ ১২ রাজ্যেই এসআইআরের সময়সীমা বাড়িয়েছিল নির্বাচন কমিশন। আগে খসড়া তালিকা প্রকাশের হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর। তেমনটাই জানিয়েছিল নির্বাচন কমিশন। যা এখন যা পিছিয়ে গিয়েছে ১৬ তারিখ পর্যন্ত। অন্যদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি হচ্ছে। তবে এবার ফের ৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আরও এক দফায় বেড়ে গেল খসড়া তালিকা বের হওয়ার সময়সীমা। সবথেকে বেশি দিন বেড়েছে উত্তর প্রদেশে।



